শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইউএস ওপেন : ইতিহাস গড়লেন আলকারাজ

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ইউএস ওপেন : ইতিহাস গড়লেন আলকারাজ

ছবি : সংগৃহীত

ইউএস ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাস্পার রুডকে ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩ গেমে পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। সেই সঙ্গে মাত্র ১৯ বছর বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ড গড়লেন তিনি।

শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নেমে প্রথম সেটে ক্যাস্পার রুডের বিপক্ষে ৬-৪ গেম পয়েন্টে জেতেন কার্লোস আলকারাজ গার্সিয়া। অবশ্য দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান রুড। এবার জিতে নেন ৬-২ গেম পয়েন্টে। তবে এরপর সময় যতই গেড়েছে ততই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন স্প্যানিশ তারকা টেনিসার।

তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর প্রয়াস চালান নরওয়ের ক্যাস্পার রুড। কিন্তু ৭-৬ ব্যবধানে এই সেট শেষ হলে টাইব্রেকারে ৭-১ ব্যবধানে হেরে যান তিনি। আর চতুর্থ সেটে ৬-৩ গেম পয়েন্টে জিতলে প্রথমবারের মতো ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেন আলকারাজ।

প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা আর এক নম্বর বনে যাওয়া। ১৯৭৩ সালে এটিপি র‌্যাঙ্কিং চালু হয়েছে। এরপর এক নম্বরে ওঠা প্রথম টিনেজ আলকারাস। এর আগে সর্বকনিষ্ঠ এক নম্বর ছিলেন লেটন হিউয়েট। ২০০১ সালে ২০ বছর বয়সে এই অস্ট্রেলিয়ান হয়েছিলেন নাম্বার ওয়ান!

Posted ১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.