শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রিয়াদকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

রিয়াদকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা

অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়েই টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যদিও দল ঘোষণার শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর। তবে তার একদিন আগেই ১৪ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করলো নির্বাচকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছেন বিসিবির কর্তারা।

এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল, অভিজ্ঞতার জন্য আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে টিকে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিজের করে নিতে পারলেন না গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বি। এশিয়া কাপের স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া হাসান মাহমুদকেও বিশ্বকাপের জন্য ফিরিয়েছে নির্বাচকরা। যদিও এখনো পুরোপুরি ফিট হতে পারেননি এই পেসার। এশিয়া কাপে ভালো না করলেও মোহাম্মদ সাইফউদ্দীন বিশ্বকাপে দলের সঙ্গে উড়াল দেবেন। বিশ্বকাপে সহ অধিনায়ক হিসেবে যাবেন সোহান।

এদিকে এশিয়া কাপে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন দুই ওপেনার নাঈম শেখ এবং আনামুল হক বিজয়। এছাড়াও এশিয়া কাপে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য বিবেচিত হতে পারেন সৌম্য সরকার, এমন গুঞ্জন জোরালো হয়েই উঠেছিল। সেরা ১৫জনের স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যাবেন এই ক্রিকেটার। এছাড়াও দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে দলে যাবেন রিশাদ হোসেন, শেখ মেহেদী এবং শরিফুল ইসলাম।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুতে গ্রুপ পর্বের খেলা হবে। বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি মূল পর্বে অংশ নেবে। যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। তার আগে ১৭ ও ১৯ অক্টোবর বাংলাদেশ দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে যথাক্রমে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, , নাসুম আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।

স্ট্যান্ডবাই : শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন এবং সৌম্য সরকার।

Posted ৩:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.