শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

করিম বেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর পুরস্কার

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

করিম বেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর পুরস্কার

ব্যালন ডি’অর পুরস্কারপ্রাপ্ত করিম বেনজেমা। ছবি : সংগৃহীত

মৌসুম সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা। গত মৌসুমে বেনজেমা লস ব্লাঙ্কোসদের জার্সিতে দুর্দান্ত খেলেছেন। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে গোলের ভার দুর্দান্তভাবে সামলেছেন। লা লিগা ও ইউরোপ সেরার শিরোপা জয়ের পথে মৌসুমে সব মিলিয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল। খবর : টিকস্পোর্টসের।

রবার্ট লেভানডভস্কি, কেভিন ডি ব্রুইন ও সাদিও মানেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন বেনজামা। ব্যালন ডি’অরকে লম্বা সময় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ থেকে ২০১৭-এই এক দশকে আর কাউকে ধারেকাছে ঘেঁষতে দেননি দুজন। ২০১৮ সালে মেসি-রোনালদোর বাইরে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লুকা মদরিচ।

কেবল শিরোপা জেতা নয় বেনজেমা গত সিজনে ছিলেন অসাধারণ, অতিমানবীয়। ২০২১-২২ সিজনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৮ গোল করেছেন, করিয়েছেন আরও ১৫টি। রিয়ালকে বলা চলে একাই জিতিয়েছেন ইউরোপ সেরার শিরোপা। অন্য দিকে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন আদা হেগারবার্গ, বেথ মিড ও লুসি ব্রোঞ্জকে। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে পুতেয়াসের। চ্যাম্পিয়ন্স লিগের ১০ ম্যাচে তিনি ১১ গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এছাড়া ২৬ লিগ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি তিনি করেছেন ১৫টি অ্যাসিস্ট।

যারা পেলেন ব্যালন ডি’অর পুরস্কার

করিম বেনজেমা- প্রথম।
সাদিও মানে- দ্বিতীয়।
কেডিন ডি ব্রুইনি- তৃতীয়।
লেভা- চতুর্থ।
মোহাম্মদ সালাহ- পঞ্চম।
কিলিয়ান এমবাপ্পে- ষষ্ঠ।
মৌসুম সেরা ক্লাব- ম্যানসিটি।
বর্ষসেরা নারী খেলোয়াড়- অ্যালেক্সিয়া পুতেয়াস

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.