শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমার শেষ বিশ্বকাপ মনে করেই খেলব : নেইমার

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৪ নভেম্বর ২০২২

আমার শেষ বিশ্বকাপ মনে করেই খেলব : নেইমার

কাতার বিশ্বকাপে অংশ নিতে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারসহ ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ২০১৪ এবং ২০১৮ সালের পর জীবনের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন নেইমার। তবে ২০২৬ বিশ্বকাপে তাকে হয়তো আর দেশের জার্সিতে নাও দেখা যেতে পারে। কাতার উড়ে যাওয়ার আগে গ্লোবো.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন তিনি।

নেইমার বলেন, ‘আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি এই নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কি না, সে ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোচ বদলে যাবে এই বিশ্বকাপের পর। আমি জানি না নতুন যিনি আসবেন, তিনি আমাকে পছন্দ করবেন কি না! জাতীয় দলের সঙ্গে আমার দীর্ঘ ইতিহাস। আশা করি শেষটা ভালো ভাবেই করব।’

গোলের রেকর্ড প্রসঙ্গে নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে খেলা স্বপ্নের মতো। আমি কখনও সংখ্যার কথা ভাবিনি। কাউকে কখনও ছাপিয়ে যেতেও চাইনি। না ইচ্ছা ছিল রেকর্ড ভাঙারও। আমি শুধু ফুটবলই খেলতে চাই।’

কিংবদন্তি পেলে সম্পর্কে নেইমার বলেন, ‘পেলে মানেই ব্রাজিল, পেলে মানেই ফুটবল। তিনি আমাদের দেশেরে জন্য একজন সফল ব্যক্তি। তার জন্য শ্রদ্ধা এবং উষ্ণ ভালোবাসা সব সময় থাকবে।’

প্রসঙ্গত, ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে কিংবদন্তি পেলের। তার ঠিক পরেই রয়েছে নেইমার। পেলে করেছেন ৭৭ গোল। নেইমারের ঝুলিতে রয়েছে ৭৫ গোল। বিশ্বকাপে দু’গোল করে তিনি পেলেকে স্পর্শ করবেন। আর তিন গোল করলে পেলেকে ছাপিয়ে ইতিহাস লিখবেন দেশের জার্সিতে।

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.