শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক পুলিশে প্রথম ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

নিউইয়র্ক পুলিশে প্রথম ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ

বিশ্বের সেরা পুলিশ বিভাগ বলে পরিচিত এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে পুলিশের এমন উচ্চপদে আসীন হলেন। ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটির ৬৯ প্রিসিক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৩ ডিসেম্বর এনওয়াইপিডি’র পুলিশ একাডেমিতে জমকালো এক অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার।
বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৩ সালে খন্দকার আব্দুল্লাহ আমেরিকায় আসেন। ক্রিমিনাল জাস্টিসে স্নাতক করা খন্দকার আব্দুল্লাহ তাঁর কর্মের জন্য এর মধ্যে পুলিশের অনেকগুলো মেডেল লাভ করেছেন। সিলেটের বালাগঞ্জ থানার তালতলা গ্রামের প্রয়াত খন্দকার মদব্বির আলী ও মুহিবুন্নেসা চৌধুরীর ছেলে খন্দকার আব্দুল্লাহ শিশুকালে আমেরিকায় আসলেও সাবলীল বাংলায় কথা বলেন। পরিবার নিয়ে তিনি নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায় বসবাস করেন।

২০০৫ সালের সামারে নিউইয়র্কের পুলিশ বিভাগে যোগ দেন খন্দকার আব্দুল্লাহ। তিনি কলেজে পড়ার সময় জব ফেয়ারে দেখেন এনওয়াইপিডিতে লোক নেয়া হচ্ছে। প্রথমে অনেকটা খেয়ালের বশে তিনি খন্ডকালীন ইন্টার্ন হিসেবে যোগ দেন পুলিশ বিভাগে। ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সিদ্ধান্ত নেন পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার। অভিবাসী পরিবারের সন্তান হিসেবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার স্বপ্ন তাকে পেয়ে বসে সেই সময়েই। ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ নেন খন্দকার আব্দুল্লাহ।

Posted ২:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.