শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ওয়ানডে ক্রিকেট বিরক্তিকর লাগছে টেন্ডুলকারের

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৮ মার্চ ২০২৩

ওয়ানডে ক্রিকেট বিরক্তিকর লাগছে টেন্ডুলকারের

ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছে ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছে ওয়ানডে ক্রিকেট। তাই ফরম্যাট বদলের দাবি তুলেছেন তিনি। আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে বলছে, এক ওয়েবসাইটের অনুষ্ঠানে এসে শচীন নতুন এক দিনের ফরম্যাট চালু করার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, ‘২৫ ওভারের ইনিংস চালু করা উচিত। ম্যাচটাকে চার ভাগে ভাগ করে দেওয়া উচিত। ঠিক যে ভাবে টেস্ট ক্রিকেট হয়। টেস্ট ক্রিকেটে ২০টি উইকেট তুলতে হয়। এখানে ১০টি উইকেট তুললেই চলবে। যদি কেউ প্রথম ইনিংসে আউট হয়ে যায়, সে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবে না। দুটো ইনিংস মিলিয়ে ১০টা উইকেট নিলেই চলবে।’

কেন এ কথা বলছেন, সেটাও ব্যাখ্যা করেছেন শচীন। তার কথায়, ‘শ্রীলঙ্কায় একটা প্রতিযোগিতা খেলতে গিয়েছিলাম। সেখানে ১১৮ ওভার খেলা হওয়ার পরেও কোনো ফলাফল হয়নি। প্রথম দিন শ্রীলঙ্কা ব্যাট করার পর আমরা ১০ ওভার ব্যাট করি। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিনেও ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টিতে। ১১৮ ওভার খেলার পরেও কোনো ফলাফল পাওয়া যায়নি। নতুন ফরম্যাটে, যদি দুটি দল অন্তত ২৫ ওভার করে ব্যাট করার সুযোগ পায়, তা হলে একটা সামঞ্জস্য থাকবে।’

শচীনের মতে, এক দিনের ক্রিকেটে স্পিনাররা খুশি হতে পারছেন না। তার কথায়, ‘কয়েক জন স্পিনারের সঙ্গে কথা বলেছি। বৃত্তের মধ্যে পাঁচ জন ফিল্ডার থাকার সময় ওদের মানসিকতা কেমন থাকে সেটা জানার চেষ্টা করছিলাম। ওরা বলল, সেই সময় লাইন পরিবর্তন করতে পারে না। তাতে বিরাট মূল্য চোকাতে হবে। ব্যাটারের ভুলের জন্য অপেক্ষা করতে হয়।’

Posted ১২:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.