শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আরো ৫০ এলিট ফুটবলারে চোখ সৌদির

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

আরো ৫০ এলিট ফুটবলারে চোখ সৌদির

ছবি : সংগৃহীত

মোটা অঙ্কের বেতনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। লিওনেল মেসিকে কেনার প্রস্তাব দিয়েছে আল হিলাল। শীর্ষ পর্যায়ের তারকা খ্যাতি সম্পন্ন এমন আরো ৫০ ফুটবলারকে সৌদি লিগে ভেড়াতে চায় সৌদি আরব। ২০৩০ বিশ্বকাপের বিড ধরতে চায় সৌদি আরব। শীর্ষ পর্যায়ের ফুটবলার সৌদি লিগে খেললে দেশটির ফুটবল ও ফুটবল অবকাঠামো সম্পর্কে বিশ্ব ধারণা পাবে। যা তাদের বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেতে সহায়তা করবে বলে মনে করছে সৌদি ফুটবল কর্তৃপক্ষ।

স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন দাবি করেছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে সৌদি প্রো লিগের পরিকল্পনা ইউরোপের শীর্ষ পাঁচ লিগ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালির লিগের কিছু তারকা ফুটবলার কেনা। এর বাইরে পর্তুগিজ লিগের ফুটবলার আনতে চায় তারা।

ওই পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ও লুকা মডরিচকে প্রস্তাব দেয়া হয়েছে। যদিও তারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম। লিভারপুলের রর্বাতো ফিরমিনো, এভারটনের ইয়ারি মিনা, ম্যানচেস্টার ইউনাইটেডের রাফায়েল ভারানেদের ওই প্রস্তাব পাঠিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ।

গালফ দেশটির শীর্ষ পর্যায়ের ফুটবলার কেনার পরিকল্পনায় সমর্থন জানিয়েছে সৌদ আরবের ক্রীড়া মন্ত্রণালয়। সূত্রের বরাত দিয়ে ইএসপিএনের খবরে বলা হয়েছে, ‘চাইনিজ লিগের মতো অর্থ উড়াতে চায় না সৌদি। তাদের উদ্দেশ্য সৌদি প্রো লিগের উন্নয়ন করা। এশিয়া ও আফ্রিকা অঞ্চলের সেরা লিগ হওয়া। কাতার বিশ্বকাপ থেকে তারা সৌদি ফুটবলের সমর্থন সম্পর্কে ধারণা পেয়েছেন। সেজন্য সৌদি ফুটবলকে এগিয়ে নিতে চান তারা।’

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.