শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র : ৩৩ জনের মৃত্যু

বাংলাদেশ অনলাইন   |   শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র : ৩৩ জনের মৃত্যু

প্রবল তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা ছবি: সংগৃহীত

তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরে টানা তুষারঝড়ে বেশিরভাগ অংশ কার্যত অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বুধবার রাত পর্যন্ত বিভিন্ন রাজ্যে কমপক্ষে ৩৩ জন মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আনাদোলুর।
একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত রিপোর্ট করা মৃত্যুর মধ্যে বেশিরভাগই আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতি যেমন- বরফের রাস্তার কারণে গাড়ি দুর্ঘটনা এবং কাছাকাছি হিমাঙ্কের নিচে তাপমাত্রায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে। প্রবল তুষারপাত এবং রাস্তায় বরফের স্তূপ জমার কারণে যানবাহন উল্টে যাওয়া এবং দুর্ঘটনাসহ মহাসড়কগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
এদিকে শীতকালীন ঝড় শুরু হওয়ার পর থেকে ১০ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ৩ হাজর বাতিল করতে হয়েছে। আরও ফ্লাইট বিলম্ব এবং বাতিল হওয়ার প্রত্যাশা করছে ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটএ্যাওয়ার।
পাওয়ারআউটেজ.ইউএস ওয়েবসাইট অনুসারে, প্রায় ১ লাখ বাসিন্দা এখনো বিদ্যুৎহীন রয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ভারী তুষারপাত এবং হিমশীতল বৃষ্টি প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমের বেশিরভাগ অংশকে ঢেকে দিয়েছে। ফলে তুষার ঝড়ের পাশাপাশি আরও তীব্র শীতের পূর্বাভাস রয়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যে আবহাওয়ার সতর্কতা জারি করেছে এনডব্লিউএস। ৭০ মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছে।
তুষারপাতের সবচেয়ে ভারী সময় এখনো আসেনি উল্লেখ করে এনডব্লিউএস জানিয়েছে, শুক্রবারের মধ্যে নিউইয়র্ক এবং কানেকটিকাটে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। বাফেলো, নিউইয়র্কে ইতিমধ্যে ৩০ ইঞ্চি তুষারপাত হয়েছে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেই পরিমাণ দ্বিগুণ হতে পারে।

Posted ৭:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.