শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিনার

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিনার

ছবি: সংগৃহীত

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের শিরোপা ওঠে বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কার হাতে। গতকাল দুই সেটের খেলা শেষে মনে হচ্ছিল দানিল মেদভেদেভের জয়টা শুধু সময়ের ব্যাপার, পুরুষ এককের ট্রফিটা হয়তো যাচ্ছে সাবলেঙ্কার প্রতিবেশীর হাতে। কিন্তু ভিন্ন চিন্তা ছিল হয়তো টেনিস বিধাতার! প্রত্যাবর্তনের এক মহাকাব্য লিখলেন ইয়ানিক সিনার। টানা তিন সেট জিতে উঁচিয়ে ধরলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রুশ তারকা মেদভেদেভকে হতাশায় ডুবিয়ে জয় কুড়ান সিনার। মেলবোর্নে ফাইনালে প্রথম দুই সেটে সিনার লড়াই-ই করতে পারলেন না। দাপুটে পারফরম্যান্সে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট মাথায় তোলার স্বপ্ন তখন খেলা করতে শুরু করেছে দানিল মেদভেদেভের চোখে-মুখে। তখন কে জানত, ‘অনভিজ্ঞ’ সিনার এভাবে লিখবেন প্রত্যাবর্তনের মহাকাব্য! অবিশ্বাস্য দৃঢ়তায় ঘুরে দাঁড়ালেন তিনি। একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এবং আগে দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্টকে হারিয়ে পরলেন শ্রেষ্টত্বের মুকুট। পৌনে ৪ ঘণ্টার লড়াই শেষে ২২ বছর বয়সী ইতালিয়ান তারকা জয় পেলেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।
ছেলেদের গ্র্যান্ড স্লামে ইতালিয়ান কোনও খেলোয়াড় শিরোপা জিতলেন দীর্ঘ ৪৮ বছর পর।
তৃতীয় সেটের দশম গেমে ৩১ সেটের একটি র‌্যালিতে সহজ ফোরহ্যান্ড শট নেটে মেরে পয়েন্ট হারান সিনার। পরে অবশ্য ওই গেম জিতে সেটও জিতে নেন তিনি। সেখান থেকেই তার প্রত্যাবর্তনের শুরু। আর পঞ্চম সেটের ষষ্ঠ গেমে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে চালকের আসনে বসেন সিনার। এরপর নিজের সার্ভিসে আধিপত্য ধরে রাখেন তিনি। সবশেষে দারুণ একটি ফোরহ্যান্ড শটে ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই কোর্টে শুয়ে পড়েন সিনার। নিজেকে কিছুটা শান্ত করে উঠে দাঁড়ান, হাত মেলান প্রতিপক্ষের সঙ্গে। এরপর, ছুটে যান গ্যালারিতে, শুরু হয় তার ও তার টিমের উদযাযন।
এর আগে মেজর টুর্নামেন্টে সিনারের সর্বোচ্চ সাফল্য ছিল গতবছর উইম্বলডনের সেমি-ফাইনালে ওঠা। সেই অভিজ্ঞতায় ভর করে, প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করলেন তিনি। এক দশক পর বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককে ‘বিগ থ্রির’(রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ) বাইরে কোনো চ্যাম্পিয়নের দেখা মিললো। আর ২০০৫ সালের পর এবারই এখানে প্রথম এমন কোনো ফাইনাল হলো যেখানে বিগ থ্রির কেউই ছিলেন না।

Posted ৯:০২ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.