শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঢুকলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঢুকলেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

 

বিসিবি পরিচালকদের নবম বোর্ড সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর মধ্যে বোর্ডের প্রধান নির্বাচক নিয়োগ, জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ঠিক করা হয়েছে।

এছাড়া বোর্ড সভায় ২০২৪ সালের জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা হয়েছে। ওই তালিকায় ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে ঢুকেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছরের চুক্তিতে ছিলেন না তিনি।

বিসিবি তিন ফরম্যাট মিলিয়ে রিয়াদসহ ২১ জনকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হাসান শান্ত, নেতৃত্ব থেকে সরে যাওয়া সাকিব আল হাসান, স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ, ব্যাটার লিটন দাস ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা হয়েছে।

শুধু টেস্ট চুক্তিতে আছেন ছয় জন। তারা হলেন- মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ। টেস্ট খেলতে না চাওয়ায় তাসকিন আহমেদকে ওয়ানডে ও টি-২০ চুক্তিতে রাখা হয়েছে। তার সঙ্গে ওয়ানডে ও টি-২০ চুক্তিতে আছেন তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা: লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী মিরাজ, নাজমুল শান্ত, শরিফুল ইসলাম (তিন ফরম্যাটের চুক্তি), মুশফিকুর রহিম (টেস্ট ও ওয়ানডে), মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান (টেস্ট চুক্তি), মাহমুদউল্লাহ (ওয়ানডে চুক্তি), তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ (ওয়ানডে ও টি-২০), নাসুম আহমেদ, শেখ মাহেদী, নুরুল হাসান সোহান (টি-২০), তানজিম সাকিব (ওয়ানডে)।

Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.