বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৩ জুন ২০২৪
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের জয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়নরা। ২৩ জুন (রবিবার) ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের ব্রিংটনে টস হেরে আগে ব্যাট করে ক্রিস জর্ডানের গতির মুখে পড়ে ১৮.৫ ওভারে ১১৫ রানেই অলআউট যুক্তরাষ্ট্র। টার্গেট তাড়া করতে নেমে ৬২ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড দলের জয়ে ৩৮ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক জস বাটলার। ২১ বলে ২৫ রান করেন ফিল স্টট।
টস হেরে ে ব্যাটিংয়ে নেমেই এক উইকেটে ৪৩ রান করে ভালো পজিশনেই ছিল যুক্তরাষ্ট্র। এরপর সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে পুরো বিশ ওভার খেলা সম্ভব হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন নীতিশ কুমার। ২৯ রান করেন কোরি অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে ২.৫ ওভারে মাত্র ১০ রানেই ৫ উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। দুটি করে উইকেট নেন আদিল রশিদ ও স্যাম কারান।
Posted ১১:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh