শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভার্জিনিয়ার ৩৮তম ফোবানা সম্মেলন লেবার ডে উইকেন্ডে

বাংলা প্রেস, নিউ ইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

ভার্জিনিয়ার ৩৮তম ফোবানা সম্মেলন লেবার ডে উইকেন্ডে

বক্তব্য রাখছেন এটর্নি মোহাম্মদ আলমগীর

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য ৩৮তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী সংগঠনের তালিকাভুক্তিতে সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে। এবারের সম্মেলনে ২৫টিরও বেশি অঙ্গরাজ্য থেকে ৮৬টি সংগঠনের অংশগ্রহণ করছেন। নতুন করে ২৬টি সংগঠন যোগ দিচ্ছেন এ সম্মেলনে যা গত ৩৭ বছরে কখনো হয়নি বলে জানিয়েছেন ৩৮তম ফোবানা সম্মেলনের আহবায়ক রোকসানা পারভীন।

গত শনিবার ৩ আগস্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তরাঁয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গ্রেটার ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় লেবার ডে উইকেন্ডে ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ভার্জিনিয়া আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে অনুষ্ঠিত হবে ৩৮তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনে সফল ও সার্থক করেতে আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি’র শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবী দিনরাত কাজ করছেন বলেও উল্লেখ করেন আহবায়ক রোকসানা পারভীন।

তিনি বলেন, পূরো উদ্যমে ওয়াশিংটনের সম্মেলনের প্রস্তুতি পর্ব এগিয়ে চলছে। ৩৫টি সাব-কমিটিতে সম্পৃক্ত শতাধিককর্মী এই প্রস্তুতি পর্বের কাজ এগিয়ে নিয়ে যেতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আর বিশেষভাবে উল্লেখ্য আমাদের ফোবানার কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাবৃন্দ এবং ফোবানার সকল নেতৃবৃন্দ আমাদের এই সম্মেলন আয়োজনে অকুন্ঠ সহযোগিতা করে যাচ্ছেন একটি সফল সম্মেলন উপহার দেয়ার জন্য।

রোকসানা পারভীন জানান, এবারের সম্মেলনে থাকছে-গুরুত্বপূর্ণ সেমিনার, দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে থাকছে সাহিত্য, কারিগরি শিক্ষা এবং এর প্রভাব ও উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, মূলধারায় আমাদের অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশ, ওয়াশিংটন মেট্রো এলাকার বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আরবান ডেভেলপমেন্ট, ন্যানো টেকনোলজির এবং এর কার্যকারিতা, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই এর প্রভাব, তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য স্কলারশিপ অ্যাওয়ার্ড, তরুণ প্রজন্মকে আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত করার প্রয়াসে তাদের অংশগ্রহণে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, বৃহত্তর পরিমণ্ডলে নারীর ক্ষমতায়ন বা ভূমিকা, অর্জন এবং তাৎপর্যের উপর আলোকপাত করার জন্য তাদের ক্ষমতায়নের উপর আলোচনা ও আলোকপাত।

বিজনেস নেটওয়ার্কিং-এ যোগ দিচ্ছেন ১৫০ জনেরও বেশি এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা উদ্যোক্তা। এটি ফোবানা সম্মেলনের আরেকটি বিশেষ অনুষ্ঠান। আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের যুব ফোরাম, যেখানে যোগ দিচ্ছে প্রায় ১০০ জনেরও বেশি সম্ভাবনাময় তরুণ-তরুণী, যাদের মাঝে গড়ে উঠবে একটি চমৎকার সেতুবন্ধন, আর ওদের হাত ধরেই বেঁচে থাকবে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য। এছাড়াও রয়েছে ফোবানা র‌্যালি সহ আরো অনেক আয়োজন, যা আপনাদের পুরো তিনটি দিনকে করে তুলবে আনন্দময়। সম্মেলনের পাশাপাশি রয়েছে দেশের রাজধানী শহর ওয়াশিংটনের বিভিন্ন আকর্ষণ, পরিবার নিয়ে সময় কাটানোর এক অনন্য সুযোগ। সম্মেলনে যোগ দেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন বেশ কিছু মূলধারার নেতৃবৃন্দ এবং বিশেষ ব্যক্তিত্ববৃন্দ, যাদের অংশগ্রহণে অলংকৃত হবে আমাদের ফোবানার মিলনমেলা।

ফোবানার চেয়ারপারসন এটর্নি মোহাম্মদ আলমগীর ও এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর বলেন, দেশের বর্তমান পরিস্থিতে আমরা ৩৮তম ফোবানা সম্মেলন পিছিয়ে দিতাম কিন্তু তা সম্ভব হচ্ছে না। কারণ দুই বছরের প্রস্তুতি এবং সাংবিধানিক সমস্যা রয়েছে। এ সম্মেলনে নির্ধারণ করা হবে গত বছর ঘোষিত আগামী বছরের ফোবানা সম্মেলনের নতুন চেয়ারপারসন ও এক্সিকিউটিভ সেক্রেটারী। দেশের চলমান ঘটনা তথা কোটা আন্দোলনে সকল হতাহতের প্রতি আমাদের সম্মান ও সহমর্মিতা অব্যাহত থাকবে।

ফোবানা নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য দেন ফোবানার চেয়ারপারসন এটর্নি মোহাম্মদ আলমগীর ও এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর, সাবেক চেয়ারপারসন রবিউল করিম বেলাল, রেহান রেজা, ফোবানার সাবেক কর্মকর্তা এম রহমান জহির, ৩৮তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব আবু রুমি, প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, কোষাধক্ষ্য ড. প্রিয়লাল কর্মকার প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উওর দেন ৩৮তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ।

Posted ১২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.