শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হাউজিং ভাউচার নিয়ে রায় নিউইয়র্কবাসীর স্বার্থ পরিপন্থী

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

হাউজিং ভাউচার নিয়ে রায় নিউইয়র্কবাসীর স্বার্থ পরিপন্থী

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটিতে বেড়ে হোমলেস সংখ্যা হ্রাস এবং নিম্ন ও স্বল্প আয়ের নিউইয়র্কবাসীদের আবাসন সমস্যায় সহায়তা করার জন্য হাউজিং ভাউচার সুবিধা সম্প্রসারণে আইন প্রণয়নে সিটি কাউন্সিলের কোনো এখতিয়ার নেই বলে গত সপ্তাহের বৃহস্পতিবার একজন স্টেট জজ রায় দিয়েছেন। এর ফলে সিটি মেয়র এরিক অ্যাডামস সিটি কাউন্সিলের এ আইন প্রণয়নের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে যে মামলা করেছিলেন, সে মামলায় তিনি হাউজিং ভাউচার সম্প্রসারণের বিরুদ্ধে তার পক্ষে রায় পেয়েছেন। এটি নিউইয়র্কবাসীর স্বার্থের পরিপন্থী একটি রায় বলে মতামত ব্যক্ত করেছেন অনেকে। এ রায়ে তারা ক্ষতিগ্রস্থ হবে। রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা হবে কিনা তা জানা যায়নি।

গত বছর নিউইয়র্ক সিটি কাউন্সিল সিটির আরও অধিক সংখ্যক বেশি ব্যক্তিকে হাউজিং ভাউচারের আওতায় আনার উদ্দেশ্যে একটি প্যাকেজ বিল পাস করে এটিকে সিটির আইনে পরিণত করার জন্য মেয়রের কাছে পাঠালে মেয়র এরিক অ্যাডামস অনুমোদন করা পরিবর্তে বিলেরও ওপর তার ভেটো দেন। তিনি বলেন যে, বিলটি অনুমোদন করা হলে হাউজিং ভাউচার খাতে সিটির আর্থিক ব্যয় বেড়ে যাবে। কিন্তু সিটি কাউন্সিল মেয়রের সিদ্ধান্ত অগ্রাহ্য করে তার ভেটোকে অগ্রাহ্য করে, এবং তাদের পাসকৃত বিল আইন হিসেবে কার্যকর করতে মেয়রকে বাধ্য করার জন্য মামলা দায়ের করে। গত বৃহস্পতিবার স্টেট সুপ্রিম কোর্টের বিচারক লাইল ই. ফ্রাঙ্ক মেয়রের পক্ষে রায় দিয়েছেন।

তিনি রায়ে যুক্তি প্রদর্শন করেছেন যে সিটি কাউন্সিল আইন পাস করতে পারে, কিন্তু আইন অনুমোদনের কোনো এখতিয়ার সিটি কাউন্সিলের নেই। কারণে এটি নিউইয়র্ক স্টেটের একটি বিষয়। মেয়র অ্যাডামস আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে তার বক্তব্যে উল্লেখ করেছেন, “আমরা আশাবাদী যে, সিটি কাউন্সিলে আমাদের অংশীদাররা নিরাপদ, সাশ্রয়ী, স্থায়ী আবাসন প্রশ্নে নিউইয়র্কবাসীদের সাথে যুক্ত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ থেকে কাজ করবেন।”

উল্লেখ্য, নিউইয়র্ক টাইমসের এক রিপোর্ট অনুসারে নিউইয়র্ক সিটিতে বিগত দুই দশকের মধ্যে বর্তমানে অধিক সংখ্যক মানুষ রাস্তায় ও সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বসবাস করে। সিটি চরম আবাসিক সংকটের মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিন সীমান্ত পেরিয়ে আসার প্রায় ২ লাখ ইমিগ্রান্ট নিউইয়র্কে চলে আসায় আবাসন সংকট আরও জটিল হয়েছে। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই সিটি কাউন্সিল হাউজিং ভাউচারের সম্প্রসারণে একটি বিল পাস করেছিল, যা মেয়র আটকে দেন এবং বর্তমানে আদালতের রায়ে বিলটি পাসের ক্ষেত্রে আরও জটিলতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে কাউন্সিল ও মেয়রের মধ্যে মধ্যে সম্পর্কেও এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। হাউজিং ভাউচার সম্প্রসারণের চেয়ে মেয়র সিটির কারাগারগুলোতে ক্রমবর্ধমান ফাটলের অংশ।

Posted ১২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.