শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শৃঙ্খলা ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ মার্তিনেজ

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শৃঙ্খলা ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ মার্তিনেজ

এমিলিয়ানো মার্তিনেজ

আর্জেন্টিনা দলের অন্যতম বড় এক নাম এমিলিয়ানো মার্তিনেজ। একক নৈপুণ্যে অনেক ম্যাচই জিতিয়েছেন তিনি। তবে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেননি। বিতর্ক আর মার্তিনেজ যেন সমার্থক শব্দ। নেতিবাচক কারণে সেই মার্তিনেজ আবারও আলোচনায়। আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে দুই ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। যে কারণে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তার সার্ভিস পাবে না লে আলবিসেলেস্তেরা।

মূলত আলাদা দুটি ঘটনার কারণে মার্তিনেজকে শাস্তির মুখে পড়তে হয়েছে। প্রথমটি শৃঙ্খলাভঙ্গের কারণে। গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে জেতা ম্যাচে ঘটনাটি ঘটেছিল। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়েছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) মার্তিনেজের নিষেধাজ্ঞার ঘটনায় কথা বলেছে। তবে ফিফার শাস্তি নিশ্চিত হওয়ার আগে খেলোয়াড় ও অ্যাসোসিয়েশন নিজেদের পক্ষ তুলে ধরেছিল। এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, ‘এটি উল্লেখ করা উচিত যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার শৃঙ্খলা কমিটির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি ভিন্নমত প্রকাশ করে।’

লাতিন বাছাইপর্বে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৮ পয়েন্টে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৬ ও উরুগুয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। চারে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১১। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পয়েন্ট তালিকার ৫ নম্বরে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.