শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্বকাপে হিজাব পরে খেলতে নেমে আলোচনায় আবতাহা

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

বিশ্বকাপে হিজাব পরে খেলতে নেমে আলোচনায় আবতাহা

আবতাহা মাকসুদ। ছবি : সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে গেছে স্কটল্যান্ড। এই ম্যাচে হিজাব পরে খেলতে নেমে আলোচনায় এসেছেন এক স্কটিশ ক্রিকেটার। তার নাম আবতাহা মাকসুদ। স্কটল্যান্ডের হয়ে লেগ স্পিন বল করে থাকেন তিনি। বাংলাদেশের বিপক্ষে অবশ্য কোনো সফলতা পাননি আবতাহা। ৪ ওভারে ২৪ রান খরচ করলেও ছিলেন উইকেটশূন্য। তবে হিজাব পরে খেলতে নামার কারণে খবরের শিরোনামে এসেছেন তিনি।

ফুটবলে হিজাব পরে মাঠে নামার ঘটনা অনেক দেখা গেছে। তবে নারী ক্রিকেটে হিজাবের প্রচলন নেই বললেই চলে। সেক্ষেত্রে ভিন্নরকম একটি নজির স্থাপন করলেন আবতাহা। পাকিস্তান থেকে শরণার্থী হিসেবে স্কটল্যান্ডে গিয়েছিল আবতাহার পরিবার। মাত্র ১১ বছর বয়সে ক্লাব ক্রিকেটে অভিষেক হয় আবতাহার। স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলে মাত্র ১২ বছর বয়সেই পা দেন তিনি। ২০১৮ সালের জুলাইতে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি। বর্তমানে স্কটল্যান্ডের জাতীয় দল ছাড়াও মিডলসেক্স, সানরাইজার্স ও বার্মিংহাম ফিনিক্সের মতো ক্লাবে খেলেন তিনি।

শুধু ক্রিকেটই নয়, অন্যান্য খেলায়ও পারদর্শিতা আছে আবতাহার। তাইকোয়ান্ডোতে বেশ পটু এই হিজাবি ক্রিকেটার। দক্ষিণ কোরিয়ার মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পেয়েছেন তিনি। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েল্‌থ গেমসে দেশের পতাকা বহনকারী ছিলেন এই আবতাহা।

Posted ১২:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.