শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভারতের কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ভারতের কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ভারত সফরে হারের বৃত্ত থেকে বের হতে পারলো না বাংলাদেশ। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। ৬ অক্টোবর (রোববার) গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে একশো পেরোয় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ২৫ বলে ২৭ রান করেন শান্ত ও ৩২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মিরাজ। ভারতের পক্ষে বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিং নেন ৩টি উইকেট। ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২৫ রানে ওপেনার অভিষেক শর্মার উইকেট হারায় স্বাগতিকরা। ৭ বলে ১৬ রান করে আউট হন অভিষেক। এরপর ক্রিজে আসা অধিনায়ক সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন স্যাঞ্জু স্যামসন। ৪০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ৬৫ ও ৮০ রানে জোড়া উইকেট হারায় ভারত।

সূর্যকুমার ১৪ বলে ১৯ ও স্যামসন ১৯ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর নিতিশ কুমার ও হার্দিক পান্ডিয়া মিলে রানের চাকা সচল রাখেন। তাদের ব্যাটে ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় ভারত। নিতিশ ১৫ বলে ১৬ ও হার্দিক ১৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ও মোস্তাফিজ নেন ১টি করে উইকেট।

Posted ১১:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.