বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২১ অক্টোবর ২০২৪
বিশ্বকাপ ট্রফি হাতে নিউজিল্যান্ডের উল্লাস। ছবি : আইসিসি
বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ড বরাবরই সমীহ জাগানিয়া নাম। পুরুষ দল হোক কিংবা নারী—যে কোনো টুর্নামেন্টে তারা থাকে ফেভারিটের তালিকায়। তবে, পুরো আসর ভালো খেলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসার সুযোগ তেমন পায় না তারা। এবার সেই দুঃখ ঘোচালো নারী দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ অক্টোবর (রবিবার) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল নিউজিল্যান্ড। ১৪ বছর পর ফাইনালে উঠেই ইতিহাস গড়ল কিউইরা।
আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রানে থামে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের অপবাদ ঘোচানোর দিনে দক্ষিণ আফ্রিকা বাড়ি ফিরল পুরোনো চোকার্স অপবাদ নিয়েই। ফাইনালে কিউইদের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অ্যামেলিয়া কির। ব্যাট হাতে ৩৮ বলে ৪৩ রানের পাশাপাশি বল হাতেও রাখেন অবদান। চার ওভারে ২৪ রানে নেন তিন উইকেট। ম্যাচ সেরার পুরস্কার ওঠে অ্যামিলিয়ার হাতে।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh