নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
প্রথম বাংলাদেশী-আমেরিকান মহিলা এলি পাল (ডাঃ কণিকা পাল বোস) গত ৩ নভেম্বর (রোববার) নিউইয়র্ক ম্যারাথনে অংশগ্রহণ করে সফলভাবে সম্পন্ন করেছেন। ২৬.২ মাইলের এ ম্যারাথন সকাল ৯টায় স্টাটেন আইল্যান্ড থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় সেন্ট্রাল পার্কে টেভার্ন অন দ্য গ্রিন রেস্টুরেন্টের পাশে শেষ হয়। ম্যারাথনে অংশ নেয়ার জন্য এলি গত এক বছর ধরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সাফল্যের সাথে ম্যারাথন শেষ করেন। উল্লেখ্য এলি পাল তিন সন্তানের জননী এবং একজন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলোজিস্ট। এর আগে ২০২২ এর অক্টোবরে অনুষ্ঠিত ‘হাফ ম্যারাথন’ অর্থাৎ ১৩.১মাইল দৌড়ে অংশ নিয়েছিলেন। এলি তার প্রয়াত দাদা ডাঃ কনিস্ক পাল’র স্মরণে এ কঠিন ম্যারাথনে অংশ নেন। এলি পাল বাংলাদেশ পূজা সমিতির উপদেষ্টা ডাঃ প্রদীপ পালের কন্যা।
Posted ১২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh