শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ট্রাম্পের বিজয়ে বাংলাদেশি রিপাবলিকানদের উৎসব

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ট্রাম্পের বিজয়ে বাংলাদেশি রিপাবলিকানদের উৎসব

বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ।

সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় উপলক্ষ্যে উৎসব করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে ১৮ নভেম্বর সোমবার রাতে নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান সমর্থক যোগ দেন।

অ্যালায়েন্স ইউএসএ আয়োজিত এ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসির আলী খান পল। আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-৫ এর রিপাবলিকান কংগ্রেস মেম্বার প্রার্থী পল কিং। বিশেষ অতিথি ছিলেন রিপাবলিকান নেতা অ্যান্থনি পি. ননথিয়াসো।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মূলধারার রাজনীতিক ও নিউইয়র্ক স্টেট সিনেটর পদে সাবেক রিপাবলিকান প্রার্থী গিয়াস আহমেদ, বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স ইউএসএ’র সাধারণ সম্পাদক পরিতোষ দে, কো-চেয়ারম্যান বিদ্যুৎ সরকার, মইনুল ইসলাম, ময়নু জামান চৌধুরী, মোহাম্মদ আজাদ, ইসমাইল খান আনসারী, শাহ শহীদুল হক সাঈদ, খান শওকত, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মিসবাহ মাহমুদ, ফুয়াদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে গ্রেট করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশি আমেরিকানরা তার কথা বিশ্বাস করেন। কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প চার বছর ক্ষমতায় থাকাকালে আমেরিকার অর্থনীতি চাঙ্গা ছিল। নিউইয়র্ক স্টেট ব্লু থেকে রেড হচ্ছে। অচিরেই নিউইয়র্ক রেড স্টেট হবে।

ট্রাম্পকে কঠোর পরিশ্রমী ইমিগ্র্যান্টদের অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করে বক্তারা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়িত করতে সর্বাত্মক সহায়তা করার অঙ্গীকার করেন। বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধি প্রদানের যে অঙ্গীকার করেছেন তার প্রতিফলন ঘটিয়ে আমেরিকা তথা গোটাবিশ্বকে সমৃদ্ধির পথে ধাবিত করার কৌশল অবলম্বনের উদাত্ত আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীরা।

Posted ১২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.