নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে ১৯ নভেম্বর হতে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কনস্যুলেট জেনারেলের সেবাকে আরো স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু করা হল।
উল্লেখ্য ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ৩% ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। এছাড়া, মানি অর্ডার-এর মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও অব্যাহত থাকবে। সেবাগ্রহীতাগণকে ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারী ফি পরিশোধের এ সুবিধা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
Posted ১২:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh