শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, নেই রোনালদোর নাম

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, নেই রোনালদোর নাম

ছবি : সংগৃহীত

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪–এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা। ছেলেদের ফুটবলে মনোনীত ১১ ফুটবলারের মধ্যে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে। তাদের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসিও। এ নিয়ে ফিফার দেওয়া ‘দ্য বেস্ট’ পুরস্কারে ৯ বারই মনোনয়ন পেলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। সর্বশেষ দুই বছরসহ মোট তিনবার দ্য বেস্ট জিতেছেন মেসি। তবে সেরা ১১ ফুটবলারের তালিকায় জায়গা হয়নি সৌদি ক্লাব আল নাসরে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর।

এদিকে সেরা গোলরক্ষকের জন্য মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর সেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভক্ত-সমর্থকদের জন্য ভোটিং অপশন চালু করেছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত তারা তাদের পছন্দের খেলোয়াড়দের ভোট দিতে পারবেন। ভোট দিতে এখানে ক্লিক করুন।

ফিফা দ্য বেস্ট (সেরা খেলোয়াড়) : লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), রদ্রি (ম্যানচেস্টার সিটি), দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (অবসরপ্রাপ্ত), ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), লামিন ইয়ামাল (বার্সেলোনা) ও ফ্লোরিয়ান ভিটরজ (বায়ার লেভারকুসেন)।

ফিফা দ্য বেস্ট (সেরা গোলরক্ষক) : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ডেভিড রায়া (আর্সেনাল), এডারসন (ম্যানচেস্টার সিটি), জিয়ানলুইজি ডোন্নারুমা (পিএসজি), মাইক মাইগান (এসি মিলান) ও উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব)। মার্টিনেজ এর আগে দুইবার লেভ ইয়াসিন পুরস্কার জিতেন। কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালেরে দ্য বেস্ট জিতেছেন।

ফিফা দ্য বেস্ট (সেরা কোচ) : লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), কার্লো আনচেলোত্তি (রিয়াল মাদ্রিদ), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন জাতীয় দল), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) ও জাবি আলোনসো (বায়ার লেভারকুসেন)। স্কালোনি এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে সেরা কোচের পুরস্কার দ্য বেস্ট জিতেছিলেন, এবারও মনোনীত হলেন।

ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোটিংয়ে মনোনীতদের ভোট দিতে পারবেন জাতীয় দলের কোচরা, জাতীয় দলের অধিনায়করা, ফিফার ওয়েবসাইটে নিবন্ধিত ভক্তরা এবং প্রতিটি দেশের একজন বিশেষজ্ঞ সাংবাদিক। ভোটের ক্ষেত্রে সবাইকে পাঁচজন প্রার্থী বেছে নিতে হয়। প্রথমজন পান ৫ পয়েন্ট, দ্বিতীয়জন ৪ পয়েন্ট, এবং এভাবে ধারাবাহিকভাবে পয়েন্ট দেওয়া হয়। ফিফা জানিয়েছে, এই বছর ভক্তদের ভোট জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং মিডিয়ার প্রতিনিধিদের মতোই সমান গুরুত্ব বহন করবে।

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.