শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চলতি বছর মহাসংকটে অভিবাসীরা, ছাড়িয়ে গেল ট্রাম্পের রেকর্ড

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

চলতি বছর মহাসংকটে অভিবাসীরা, ছাড়িয়ে গেল ট্রাম্পের রেকর্ড

ছবি : সংগৃহীত

চলতি বছর বিশ্বের ১৯২টি দেশের দুই লাখ ৭০ হাজার অনুপ্রবেশকারীকে উৎস দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই সংখ্যাটি গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ এবং এটি ২০১৯ সালে তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কর্মকাণ্ডের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটির অভিবাসনবিষয়ক সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয়, যাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হয়েছে, তাদের অধিকাংশই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত অতিক্রম করে উত্তর আমেরিকার ধনী এবং শক্তিধর এই দেশটিতে ঢুকেছিল বলে আইসিই দাবি করেছে। পাশাপাশি ফেরত পাঠানো অনুপ্রবেশকারীদের প্রায় এক-তৃতীয়াংশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল বলেও দাবি করেছে সংস্থাটি।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচারণার সময়ে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে বেশ সোচ্চার এবং কঠোর অবস্থানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ পরিসংখ্যান বলছে, অনুপ্রবেশকারী তাড়ানোর ব্যাপারে রিপালিকান এবং কট্টরপন্থি ট্রাম্পের চেয়ে ডেমোক্রেট জো বাইডেন এগিয়ে আছেন।

কারণ গত ১০ বছরের পরিসংখ্যানের মধ্যে ট্রাম্পের শাসনামলও (২০১৬-২০২০ সাল) রয়েছে। তবে নবনির্বাচিত ট্রাম্প তার প্রথম মেয়াদকালে ২০১৯ সালে দুই লাখ ৬৭ হাজার অনুপ্রবেশকারী তাড়িয়েছেন। এর চেয়ে চার হাজারের বেশি অনুপ্রবেশকারী গত এক বছরেই বের করে দিয়েছে বাইডেন প্রশাসন।

অভিবাসীদের বের করে দেয়ার এই তালিকা করা শুরু হয়েছিল ২০১৪ সাল থেকে। সেই সময় আরেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামার সময় এক বছরেই রেকর্ড ৩ লাখ ১৬ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আরও জানিয়েছে, তাদের কাছে এখন ১৫ লাখ অনুপ্রবেশকারীর তালিকা রয়েছে যাদেরকে ফেরত পাঠানো হবে। এর মধ্যে ভারতীয় রয়েছে ১৮ হাজার।

যদিও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেতার পরই সংকটে পড়েন আমেরিকায় থাকা অভিবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে অবৈধ অভিবাসীরা। কেননা ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গেলে অভিবাসন নীতি কঠোর করবেন তিনি। আগামী বছর ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে কঠোর হস্তে মোকাবিলা করবেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

Posted ৭:০৫ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.