বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
লিওনেল মেসির সঙ্গে নতুন মেসি খ্যাত এচেভেরি। ছবি : সংগৃহীত
আর্জেন্টাইন তরুণ ক্লদিও এচেভেরি গতি, ড্রিবলিং ও দুর্দান্ত ফিনিশিং দক্ষতা দিয়ে ফুটবল বিশ্বে নজর কেড়েছেন। তাকে অনেকেই নতুন লিওনেল মেসি বলছেন। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও তার প্রতিভায় মুগ্ধ হয়েছেন।
গত বছরই ম্যানসিটি ১২.৫ মিলিয়ন পাউন্ডে এচেভেরির সঙ্গে চুক্তি করেছিল। তবে তাকে রিভার প্লেটে ধারে খেলতে পাঠানো হয়, যাতে তিনি নিয়মিত খেলার সুযোগ পান এবং নিজেকে আরও পরিণত করতে পারেন।
এবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। পেপ গার্দিওলার অধীনে তিনি এখন অভিষেকের অপেক্ষায়।
ম্যানসিটির জার্সি হাতে নিয়ে এচেভেরি বলেন, “আমার স্বপ্ন ছিল বড় ক্লাবে খেলার। এখন আমি সেই স্বপ্নের দ্বারপ্রান্তে। ম্যানসিটি শুধু ট্রফির দিক থেকে নয়, খেলার সৌন্দর্যের বিচারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব।”
নিজের আদর্শ হিসেবে লিওনেল মেসির কথা উল্লেখ করে এচেভেরি জানান, ম্যানসিটিতে যোগ দেওয়ার আগে তিনি সার্জিও আগুয়েরোর পরামর্শ নিয়েছেন। ক্লাবটির সঙ্গে তার সাড়ে চার বছরের চুক্তি হয়েছে।
শীতকালীন দলবদলে ম্যানসিটি ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছে। এসময় তারা ব্রাজিলের ডিফেন্ডার ভিতর রেইস, উজবেক ডিফেন্ডার আব্দুকদির খুশনভ, মিশরের স্ট্রাইকার ওমর মারমৌশ ও আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে দলে ভিড়িয়েছে।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh