শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস

বাংলাদেশ অনলাইন   |   সোমবার, ১৭ মার্চ ২০২৫

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস

বিমানবন্দরে হামজা দেওয়ান চৌধুরীকে স্বাগত জানানো হয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ১৭ মার্চ (সোমবার) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসংখ্য সমর্থক। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সকালে বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর মধ্যে চারজন—শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল—গতকাল থেকেই সেখানে ছিলেন। আজ তাদের সঙ্গে আরও যোগ দেন রুপু, সবুজ ও মঞ্জু।

হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাফুফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন।

হামজার বাংলাদেশ দলে খেলার খবর আলোড়ন তুলেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। গণমাধ্যমকর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত কাভার করতে বিমানবন্দরে ভিড় করেছেন।

বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামার অপেক্ষায় এখন পুরো দেশ!

Posted ১২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.