বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
অনন্যা বাঙ্গার। ছবি : সংগৃহীত
ভারতীয় কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনন্যা বাঙ্গার। গত বছর হরমোন প্রতিস্থাপন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণের অস্ত্রোপচারের মাধ্যমে আরিয়ান থেকে অনন্যা হয়েছেন সঞ্জয়ের এই সন্তান। অবশ্য এর আগে বাবার পদাঙ্ক অনুসরণ করে বয়সভিত্তিক ক্রিকেটও খেলেছেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করেছেন অনন্যা। বলেছেন, ক্রিকেটাররা একসময় তাকে নগ্ন ছবি পাঠাতেন।
লালানটপ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী অনন্যা জানান, ছোটবেলা থেকেই নিজেকে মেয়ে হিসেবে অনুভব করতেন। তার ভাষায়, ‘আমি আট-নয় বছর বয়সেই জানতাম, আমি একজন মেয়ে। মায়ের কাপড় পরতাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কল্পনা করতাম নারীরূপে।’ এক প্রবীণ ক্রিকেটারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যখন নিজের পরিস্থিতি বোঝাতে চাই, সে বলে, ‘চলো গাড়িতে যাই, আমি তোমার সঙ্গে রাত কাটাতে চাই।’
সাক্ষাৎকারে অনন্যা ভারতীয় ক্রিকেট–কাঠামো নিয়ে গুরুতর কিছু অভিযোগ তোলেন, ‘আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সোয়ালের মতো নামকরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। আমাকে তখন নিজের বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হয়েছে; কারণ, আমার বাবা ছিলেন পরিচিতমুখ। ক্রিকেটজগৎটা নিরাপত্তাহীনতা আর বিষাক্ত পুরুষতান্ত্রিকতায় ভরা।’
বর্তমানে অনন্যা যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh