বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির সাবওয়েগুলোতে হামলার ঘটনা বেড়েছেই চলেছে। আর এসব হামলার শিকার হয়েছেন বেশিরভাগ পুলিশ অফিসার বা এমটিএ কর্মী। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডির বরাত দিয়ে গত ৩১ মে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
পরিসংখ্যানমতে নিউইয়র্ক সিটির সাবওয়েতে হামলা ১৯% বেড়েছে- বেশিরভাগ আক্রমণই পুলিশ অফিসারদের বিরুদ্ধে হয়েছে। গত বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত বেশি সংখ্যক সাবওয়ে আরোহী ঘুষি, লাথি এবং ছুরিকাঘাতের শিকার হওয়ার খবর পেয়েছেন। তাদের মধ্যে অনেকেই পুলিশ অফিসার বলে জানা গেছে।
নিউইয়র্ক সিটির পরিসংখ্যান অনুযায়ী, ট্রানজিটে অপরাধমূলক হামলা ১৯% বেড়েছে, যা ২০২৫ সালে এই সময়ে ২১৪টি ঘটনা থেকে ২৫ মে পর্যন্ত ২৫৫টিতে পৌঁছেছে। এই হামলার মধ্যে ৯৩টিÑ অর্থাৎ ৩৬ শতাংশ সিটি পুলিশ অফিসার এবং এমটিএ কর্মীদের উপর হয়েছে। ২০১৯ সালের একই সময়ে, ১৫৪ জন আক্রান্তের মধ্যে ৪৪ জন, অর্থাৎ প্রায় ৩০ শতাংশ ব্যক্তি ছিলেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য বা এমটিএ কর্মী।
সাবওয়েতে ২০১৯ সালের তুলনায় চলতি বছর সার্বিকভাবে হামলার সংখ্যা বেড়েছে ৬৬ শতাংশ। অবসরপ্রাপ্ত নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা এবং জন জে কলেজের সহকারী অধ্যাপক মাইকেল আলকাজার হামলার বৃদ্ধির জন্য সাবওয়েতে মানসিকভাবে অসুস্থদের সংখ্যা এবং ফৌজদারি বিচার ব্যবস্থাকে দায়ী করেছেন।তিনি বলেন, এগুলো হলো গৃহহীন জনসংখ্যা, ইডিপি (আবেগজনিতভাবে বিপর্যস্ত মানুষ), উষ্ণ আবহাওয়া, প্রসিকিউটররা তাদের কারাগারে রাখতে না পারার মতো বিষয়। এটি অপরাধীদের সাহস জোগায়। তারা বেরিয়ে আসে এবং পরের দিন আবার তা করে।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh