শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতভেদ, গণমাধ্যমকে দুষলেন তুলসি গ্যাবার্ড

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২১ জুন ২০২৫

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতভেদ, গণমাধ্যমকে দুষলেন তুলসি গ্যাবার্ড

ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টা পর ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসি গ্যাবার্ড অভিযোগ করেছেন, সংবাদমাধ্যমগুলো তাঁর বক্তব্যকে ‘বিকৃত’ করে ট্রাম্পের সঙ্গে তাঁর বিভাজন তৈরির চেষ্টা করছে। যেখানে ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে গ্যাবার্ডের মূল্যায়ন ‘ভুল’।

গ্যাবার্ড এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে লিখেছেন, ‘অসৎ মিডিয়া ইচ্ছাকৃতভাবে আমার বক্তব্যকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করেছে এবং বিভেদ সৃষ্টির উপায় হিসাবে ভুয়া খবর ছড়াচ্ছে।’

তাঁর এই পোস্টে ক্যাপিটল হিলে এ বিষয়ে তাঁর পূর্ববর্তী সাক্ষ্যের একটি ভিডিও হাইলাইট করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ইরান কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে এটি হতে দেওয়া যায় না, আমি এতে একমত।’

গত মার্চে ক্যাপিটল হিলে গ্যাবার্ড সাক্ষ্য দিয়েছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং সর্বোচ্চ নেতা খামেনি ২০০৩ সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দেননি—এই দাবি মার্কিন গোয়েন্দারা এখনো মূল্যায়ন করছে।

এর আগে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্লেষণ করে দেখেছে, ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদন ও সরবরাহ করতে পারার সক্ষমতা অর্জন থেকে তিন বছর দূরে রয়েছে। এই মূল্যায়নের সঙ্গে পরিচিত চারজন ব্যক্তি এ তথ্য জানিয়েছিলেন।

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.