শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে চমক দেখাবে কারা?

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৮ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে চমক দেখাবে কারা?

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পিএসজির মুখোমুখি হবে মেসির দল ইন্টার মায়ামি।

৩২ দলের ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। শনিবার থেকে শুরু হবে শেষ ষোলো পর্ব। গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে দেখা মিলেছে চমক-অঘটনের। আবার প্রত্যাশিত ফলও এসেছে। শেষ ষোলোতে প্রিয় দলের পথটা কেমন হতে পারে এ নিয়ে এখন থেকেই হিসেব কষছেন ভক্ত-সমর্থকরা।

প্রথম পর্বে সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে এবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দল পিএসজির হার। আরেক চমক দেখায় ব্রাজিলের ক্লাবই ফ্ল্যামেঙ্গো। ইংলিশ ক্লাব চেলসি হারে ফ্ল্যামেঙ্গোর কাছে। ইউরোপিয়ান দলগুলোর মধ্যে বিদায় নিয়েছে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো এবং সাল্জবুর্গ।

ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবই শেষ ষোলো নিশ্চিত করে। তবে আর্জেন্টিনার দুই শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।

এবার শেষ ষোলোর শুরুতেই দেখা যাবে ‘অল ব্রাজিলিয়ান’ লড়াই। শনিবার পালমেইরাস খেলবে বোটাফোগোর বিপক্ষে। একই দিনে আরেক ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও বেনফিকা।

রবিবার যে কোয়ার্টার ফাইনাল হবে তাতে বাড়তি নজর থাকবে ফুটবল প্রেমীদের। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে প্রতিক্ষিত ম্যাচ হবে এটি তা বললেও ভুল হবে না। এদিন পিএসজির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। লিওনেল মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক। এই ক্লাবে আসার আগে তিনি খেলেছেন পিএসজিতেই। পিএসজি ছাড়ার পর মেসি জানিয়েছিলেন, ফরাসি ক্লাবটিতে তিনি সুখে ছিলেন না।

২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে আর্জেন্টিনা হারানোর পর থেকেই যেন ফরাসিদের চোখের কাটা হয়েছেন মেসি। নামে ও ভারে পিএসজির চেয়ে ঢের পিছিয়ে মায়ামি। তবে ওই মেসি ম্যাজিকে দারুণ কিছু ঘটে কিনা সেই অপেক্ষায় থাকবেন মায়ামি ভক্তরা।

রবিবার আরেক ম্যাচে মুখোমুখি হবে ফ্ল্যামেঙ্গো ও বায়ার্ন মিউনিখ। ফ্ল্যামেঙ্গো চমক শেষ ষোলোতে বজায় থাকে কিনা সেদিকেই থাকবে নজর।

সোমবার ইন্তার মিলান খেলবে ফ্লুমিনেন্সের বিপক্ষে। আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে সৌদি আরবের অন্যতম সফল ক্লাব আল হিলালের। ম্যানসিটি গ্রুপসেরা হয়েছে জুভেন্তাসকে পেছনে ফেলে। আর আল হিলাল যে গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছে সেই একই গ্রুপে ছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে গ্রুপ পর্বে ড্র করে আল হিলাল। ফলে সিটিকে থাকতে হচ্ছে সতর্ক।

মঙ্গলবার রিয়াল মাদ্রিদ খেলবে জুভেন্তাসের বিপক্ষে। ইউরোপিয়ান প্রতিযোগিতাতে এর আগে এই দুই দল মুখোমুখি হয়েছে। এবার ক্লাব বিশ্বকাপে কেমন ম্যাচ হয় তাদের সেটি দেখার। জুভেন্তাসের বিপক্ষে ফেভারিট হিসেবেই নামবে জাবি আলোনসোর দল।

একই দিনে জার্মানের ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে মন্টেরের। মেক্সিকোর দলের বিপক্ষে ম্যাচে ফেভারিট হিসেবে নামবে ডর্টমুন্ড।

এরপর বাংলাদেশ সময় ৪ জুলাই রাত থেকে শুরু হবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব।

শেষ ষোলোর পথ ধরে কোয়ার্টারের ম্যাচগুলো হবে এমন –

পালমেইরাস/বোটাফোগো বনাম বেনফিকা/চেলসি

ইন্তার মিলান/ফ্লুমিনেন্স বনাম ম্যানসিটি/আল হিলাল

পিএসজি/মায়ামি বনাম বায়ার্ন/ফ্ল্যামেঙ্গো

রিয়াল/জুভেন্তাস বনাম ডর্টমুন্ড/মনটেরে

Posted ৯:১০ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.