শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেসিদের হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ৩০ জুন ২০২৫

মেসিদের হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি

ম্যাচের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত

পিএসজি আর ইন্টার মিয়ামির মধ্যকার শেষ ষোলোর লড়াইয়ে কী হতে যাচ্ছে, তা অনুমিতই ছিল। মিয়ামির একাদশে একজন লিওনেল মেসি আছেন বটে, কিন্তু প্রতিপক্ষ যে ইউরোপসেরা, তাদের বিপক্ষে মেজর লিগ সকারের দলের কোনো তুলনাই হয় না। রোববার লিওনেল মেসির ইন্টার মিয়ামি পাত্তাও পেল না। তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই পিএসজি একের পর এক আক্রমণ করেছে। ষষ্ঠ মিনিটে ভিতিনিয়ার ফ্রি-কিক থেকে জোয়াও নেভেস একেবারে ফাঁকায় হেড করে গোল করেন। এরপর ৩৯তম মিনিটে মিয়ামির বুসকেটস বল হারালে দ্রুত আক্রমণ থেকে নেভেস নিজের দ্বিতীয় গোল করেন।

তৃতীয় গোলটি মিয়ামির টমাস অ্যাভিলেস আত্মঘাতী করেন। হাকিমি প্রথমে বল ক্রসবারে মেরে ফিরলেও পরে নিজেই বল জালে পাঠিয়ে পিএসজির চতুর্থ গোলটি করেন।

মেসিকে নিয়ে গ্যালারিতে উন্মাদনা ছিল তুঙ্গে। ৬৬ হাজার দর্শকের বেশিরভাগই মিয়ামির গোলাপি জার্সি আর আর্জেন্টিনার জার্সি পরে মেসির নাম ধরে চিৎকার করছিলেন।

মেসি কয়েকটি দারুণ পাস দেন, কিন্তু ইন্টার মিয়ামির আক্রমণভাগ তা কাজে লাগাতে ব্যর্থ হয়। একবার সুয়ারেজকে চমৎকার পাস দিলেও গোল আসেনি। এরপর ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেলেও মেসির শট দেয়ালেই লেগে ফিরে আসে।

মেসি ম্যাচের দ্বিতীয়ার্ধে ভালো লড়াই করলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত পিএসজি সহজ জয়ই পেয়েছে। কোয়ার্টার ফাইনালে আটলান্টায় শনিবার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে।

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.