শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আরব আমিরাত থেকে আফগানদের বিতাড়নের বিরুদ্ধে ট্রাম্প

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২১ জুলাই ২০২৫

আরব আমিরাত থেকে আফগানদের বিতাড়নের বিরুদ্ধে ট্রাম্প

ছবি : সংগৃহীত

আফগান শরণার্থীদের আফগানিস্তানে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত— এমন খবরে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি এখনই তাদের রক্ষা করার চেষ্টা শুরু করছি”। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি সংবাদ প্রতিবেদনের লিংক শেয়ার করে ট্রাম্প এই মন্তব্য করেন।

‘জাস্ট দ্য নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির একটি শরনার্থী শিবিরে চার বছর ধরে থাকা ৩২ জন আফগান পুরুষ, নারী ও শিশু হঠাৎ করেই জানতে পারেন, তাদের তালেবানের হাতে তুলে দেওয়া হবে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ক্যাম্পে হাজির হন আমিরাতের কর্মকর্তারা এবং তাদের জানিয়ে দেন, তাদের বিতাড়নের বা ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কর্মকর্তারা নাকি তাদের পাসপোর্টও জব্দ করেছেন।

এর আগে ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর প্রত্যাহারের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ওই সময় অনেকে দেশ ছাড়েন, যাদের একটি অংশ আশ্রয় নেয় আরব আমিরাতে।

এই পরিস্থিতিতে জাতিসংঘের আফগানিস্তানে মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট বলেন, “ফেরত পাঠানোর এই উদ্যোগ গভীর উদ্বেগজনক। আমি আমিরাত সরকারকে আহ্বান জানাই এই পরিকল্পনা অবিলম্বে বন্ধ করা হোক।” তিনি আরও বলেন, “আফগানিস্তান এখনো নিরাপদ নয়। যাদের জোর করে ফেরত পাঠানো হচ্ছে, তারা চরম নির্যাতন ও সহিংস প্রতিশোধের ঝুঁকিতে রয়েছেন।”

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.