শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

ছবি : সংগৃহীত

তিনটি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জেনেভাতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। আর কানাডাতে থাকা রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে জেনেভায় এবং সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।

ইতোমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কাছ থেকে এগ্রিমো (রাষ্ট্রদূত হিসাবে কাজ করার সম্মতিপত্র) চলে এসেছে। জসীম উদ্দিনের এগ্রিমো কানাডা থেকে দ্রুত চলে আসবে বলে আশা করা হচ্ছে। গত মে মাসে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে দায়িত্ব দেওয়া হয় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে। ওই সময়ে জসীম উদ্দিনকে ওয়াশিংটনে পাঠানোর প্রস্তাব থাকলেও তাকে অন্য দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

ওয়াশিংটনে নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম : জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে, কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা-ওয়াশিংটন ও জেনেভার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের বরাতে জানা গেছে, ওয়াশিংটন ও জেনেভায় বাংলাদেশের নতুন দূত হিসেবে আরিফুল ইসলাম ও নাহিদা সোবহানের নিয়োগ প্রস্তাব (এগ্রিমো) গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুর দিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়াশিংটন ও জেনেভা থেকে প্রস্তাবিত দূতদের গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, প্রায় একই সময়ে বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের জন্য কানাডায় এগ্রিমো চাওয়া হলেও তার উত্তর এখনও আসেনি। সরকারের এক কর্মকর্তা জানান, ওয়াশিংটন ও জেনেভায় তারেক মো. আরিফুল ইসলাম ও নাহিদা সোবহানকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হি‌সে‌বে নিয়োগ দেয়া হয়েছে। এখনও তারা তাদের কর্মস্থলে যোগ দেননি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। বিগত সরকারের শেষ সময়ে পেশাদার এই কূটনীতিককে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করা হয়। তিনি এর আগে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনেও কাজ করেছেন। জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কানাডার আগে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে সিরিয়া ও ফিলিস্তিনেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.