শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কানাডার দাবানলে ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৮ জুলাই ২০২৫

কানাডার দাবানলে ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি

ধোঁয়ায় সূর্য অস্পষ্ট হয়ে গেছে। ম্যানহাটন থেকে তোলা ছবি : বিবিসি

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ুদূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৬ জুলাই) লং আইল্যান্ড, নিউইয়র্ক সিটি মেট্রো, লোয়ার হাডসন ভ্যালি, আপার হাডসন ভ্যালি এবং অ্যাডিরন্ড্যাকস এলাকায় এই সতর্কতা জারি করা হয়। খবর : বিবিসির

নিউইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ তাদের সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই সতর্কতা জারি করে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই অঞ্চলগুলোর বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। কানাডার দাবানলের কারণে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। সেখানকার ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকায় বায়ুদূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার নিউইয়র্ক রাজ্যের বেশির ভাগ এলাকায় বায়ুমান সূচক ১০০-এর ওপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সূচক ১৩৫ পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে। নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে। বায়ুমান সূচক বাতাসে দূষণের তীব্রতা পরিমাপ করে এবং স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করে। সূচক যত বেশি হয়, বাতাস ততই শ্বাস নেওয়ার জন্য অনিরাপদ হয়ে ওঠে।

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.