শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ক্ইুন্সে জোহরান মামদানির ফান্ড রেইজিং ৩ আগস্ট

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ক্ইুন্সে জোহরান মামদানির ফান্ড রেইজিং ৩ আগস্ট

ছবি : সংগৃহীত

ডেমোক্রেট দলীয় নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানির সমর্থনে ফান্ডরেইজিং ৩ আগষ্ট রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা। কুইন্সের জ্যামাইকা হলিসে আয়োজিত এই ফান্ড রেইজিংয়ের মূল উদ্যোক্তা বাংলাদেশী আমেরিকান কমিউনিটি। ফান্ড রেইজিংকে কেন্দ্র করে একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে।

এই কমিটির কর্মকর্তারা হলেন, আব্দুল আজিজ ভূইয়া, আফতাব মান্নান, আরমান চৌধুরী, তারিক রহমান ও ডাঃ ওয়াহিদুর রহমান। এছাড়াও আয়োজক কমিটিতে আছেন বিভিন্ন পেশায় নিয়োজিত বাংলাদেশী কমিউনিটির অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

যারা ফান্ড রেইজিংয়ে সরাসরি অংশ নিবেন তাদেরকে কমপক্ষে ১ হাজার ডলার অনুদান দিতে হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। জোহরান মামদানিকে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয়-সাধারণ নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন ফান্ড রেইজিং আয়োজক কমিটির নেতৃবৃন্দ। যারা এখনও ফান্ড রেইজিংয়ে নাম নিবন্ধন এবং টিকেট ক্রয় করেননি, তাদেরকে অতি দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন আয়োজক কমিটি।

উল্লেখ্য, শুধু নিউইয়র্ক নয় গোটা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঝড় তুলেছেন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী মামদানি গত ২৪ জুন অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়লাভ করেন। তার এই অভাবনীয় বিজয় অনন্য নজির সৃষ্টি করেছে নিউইয়র্ক সিটির ইতিহাসে। বিপুল ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছেন শক্তিশালী রাজনীতিক, সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোকে। মাত্র ৩৩ বয়সী মুসলিম তরুণ মামদানির বিজয়কে ক্যুমো প্রাথমিকভাবে মেনে নিলেও পরবর্তীতে তিনি সাধারণ নির্বাচনে প্রার্থী হচ্ছেন মামদানির বিপরীতে।

শুধু তাই নয় বর্তমান মেয়র এরিক এডামস ও রিপাবলিকান প্রার্থী একাট্টা হয়েছেন মামদানীকে হটাতে। তারা প্রত্যয় ব্যক্ত করেছেন যেকোন মূল্যে রুখে দিতে মামদানীকে। নিউইয়র্ক সিটির বাংলাদেশি কমিউনিটির অকৃত্রিম বন্ধু জোহরান মামদানী। গত প্রাইমারীতে তার নির্বাচনী প্রচারণায় বাংলাদেশিদের অংশগ্রহণ দৃষ্টি কাড়ে অন্যান্য কমিউনিটির।

মামদানির পক্ষে বাংলাদেশিদের ভোট প্রদানের হার ছিলো রেকর্ড সংখ্যক। জোহরান মামদানি এজন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নানা প্রতিকূলতার কারণে আগামী ৪ নভেম্বরের সাধারণ নির্বাচনে বড় ধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাকে। এমন একটি অবস্থায় বাংলাদেশি কমিউনিটি নির্মোহভাবে দাঁড়িয়েছে মামদানীর পাশে।

এজন্য তারা মামদানীর নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বিভিন্নভাবে। জোহরান মামদানির সমর্থনে আয়োজন করছেন ফান্ডরেইজিং।

ফান্ড রেইজিং-এর ঠিকানা : 190-14, McLaughlin Avenue, Hollis, NY 11423

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.