বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে লক্ষ লক্ষ মানুষের স্থায়ী আবাসন নেই। অতি ছোট আয়তনের বাড়িতে তারা মেঝে ও সোফার ওপর শুয়ে রাত কাটায়। তারা হোমলেস বিবেচিত হলেও তাদের অবস্থা কোনোভাবেই হোমলেসদের চেয়ে কম নয়। ব্রুকলিনের এক অ্যাপার্টমে›ন্টে রাতের বেলায় ২৫ বছর বয়স্ক কিম্বারলি ডিয়াজ তার দুই ছোট মেয়েকে জামাকাপড়, খেলনার স্তুপের মধ্যে শুয়ে থাকে, কারণ ওদের জন্য তার আর বাড়তি কোনো জায়গা নেই।
এক বেডরুমে থাকে তার যমজ ভাই, আরেক ছোট ভাই এবং তার পিতা। তার শ্যালক ও তার ছেলেরা দ্বিতীয় বেডরুমে ঘুমায়। তিনি তার দুই মেয়ের সাথে অন্য রুমে একটি ডাবল বেড শেয়ার করেন এবং এবং তার বোন ও তার পাঁচ সন্তান ওই রুমের ফ্লোরে এয়ার ম্যাট্রেসের ওপর ঘুমায়।
অর্থ্যাৎ ছোট্ট একটি অ্যাপার্টমেন্টের একটি রুমে ২ থেকে ২৫ বছর বয়সী ৯ জন লোক রাত কাটায়। ডিয়াজ বলেন, পুরো বিশৃঙ্খল এক অবস্থায় কাটাতে হয় আমাদের। কিম্বারলি ডিয়াজ ব্রুকলিনের এক হোমলেস শেল্টা থেকে তিন মাস আগে তার মেয়েদের নিয়ে চলে গিয়েছিলেন। তিনি সেখানে সার্বক্ষণিত আতঙ্কে থাকতেন তার নিজের জন্য এবং তার শিশু মেয়েদের জন্য। তিনি বলেন, আমার সন্তানদের কেবল শোয়ার জন্য একটি বেড নয়, তাদের স্বাধীনতা প্রয়োজন। অবিশ্বাস্য হলেও সত্য যে সিটি হাউজিং অথরিটির অ্যাপার্টমেন্ট গুলোতে দুই লাখের বেশি লোক গাদাগাদি অবস্থায় কাটায়। তারা এটাকেও মানুষের চোখের আড়ালে হোমলেস শেল্টার বলে বিবেচনা করে। ডদিও তাদের মাথার ওপর ছাদ আছে, কিন্তু ভাড়া অত্যধিক এবং স্থান কম। কারণ এগুলো নির্মাণ প্রতিষ্ঠান ও সিটির হাউজিং অথরিটির যোগসাজেসে এভাবে নির্মাণ করা হয়েছে।
নিউইয়র্কের স্ট্যাটেন বরো ছাড়া অন্য চারটি বরোর রাস্তাগুলোতে যানজট লেগেই থাকে, সাবওয়েতে যাত্রীদের ভিড় অনেক সময় নিরাপদে চলাচলের অণুপযোগী হয়ে পড়ে এবং ফুটপাতগুলোতে হোমলেস ও নানা ধরনের জিনিসপত্র বিক্রির ফেরিওয়ালাদের কারণে স্বস্তিতে হাঁটা যায় না। পুরো নিউইয়র্ক সিটিই জনভারে আক্রান্ত এবং ভিড়ের শহর। সিটির দরিদ্র মানুষের বসবাসের অ্যাপার্টমেন্টগুলোতেও একইভাবে ভিড়, বলা যায় উপচে পড়া ভিড়। ঠাঁই নাই ঠাঁই অবস্থা।
দরিদ্র ও নিম্নবিত্ত মানুষেরা এক এক বেডরুমে দুজন তিন জন করে থাকে, এটাই সাধারণ দৃশ্য। সিটিজুড়ে ৮% পরিবারকে গাদাগাদি করে থাকতে হয়। কিন্তু সিটির ডিপার্টমেন্ট অফ হাউজিং প্রিজারভেশন এন্ড ডেভেলপমেন্ট এর পরিসংখ্যান অনুসারে অ্যাপার্টমেন্টে ২৭ শতাংশ অ্যাপার্টমেন্টে বসবাসকারী একটি শিশুসন্তানসহ পরিবারের বার্ষিক আয় এক লাখ ডলারের নীচে। কোয়ালিশন ফর দ্য হোমলেস নামে এক সংস্থার জরিপ অনুসারে ৪০% একক ব্যক্তি এবং ২০% পরিবার অ্যাপার্টগুলোতে উপচে পড়া ভিড়ের অভিযোগ করেছে। তারা একসময় হোমলেস শেল্টারে ছিলেন, কিন্তু সেখানে বসবাসযোগ্য পরিবেশ না থাকায় তারা সিটি পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় চেয়েছিলেন। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সিটির শেল্টারগুলো কখনো শূন্য থাকে না এবং জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বেড়ে চলেছে। অতএব তাদের পক্ষে সিটির আবাসনের বরদ্দ লাভের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
কোয়ালিশন অফ হোমলেস এর নির্বাহী পরিচালক ডেভ গ্রিফিন বলেন, নিউইয়র্ক সিটির হাউজিং সংকট গোপন কোনো ব্যাপার নয়। যারা নিম্ন ও মাঝারি আয়ের মানুষ তাদের জন্য এ ধরনের ঘিঞ্জি আবাসন অকল্পনীয়। তাদেরকে কেউ হোমলেস বলে না, কিন্তু বাস্তবে তারা হোমলেসদের মতোই বাস করতে বাধ্য হয়। সিটির বক্তব্য হচ্ছে, এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংগগুলেঅ ১৯৭০ থেকে ১৯৯০ এর দশকের মধ্যে নির্মিত।
সেগুলো এখন আর কাঙ্খিত পর্যায়ে নেই। অ্যাপার্টমেন্ট গুলোর মাসিক ভাড়া মাত্র ১,১০০ ডলার, যা বিশাল একটি গ্রুপের কাছে অ্যাফোর্ডেবল বলে বিবেচিত। এগুলো কখনো খালি হয় না বললেই চলে। বাড়ি স্বল্পতার কারণে এসব অ্যাপার্টমেন্টে বাসবাসকারীরা আসলে ফাঁদে আটকা পড়ার অবস্থার মধ্যে আছে।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh