শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আসন্ন এই দুই ম্যাচের দলে আছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজদের মতো তারকারা।

সবশেষ দল থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো ও দুই মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ।

দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল। অভিষেকের অপেক্ষায় থাকা পালমেইরাস স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজকে প্রাথমিক দলে জায়গা দিয়েছেন লিওনেল স্কালোনি। এ ছাড়া তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ডিফেন্ডার জুলিও সোলারও আছেন এই দলে।

আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার প্রাথমিক দল-

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার:

ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল,

মিডফিল্ডার:

লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলস্টিার।

ফরোয়ার্ড:

লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

 

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.