শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সোমা সাঈদ নিউইয়র্ক সুপ্রিম কোর্ট জাস্টিস পদপ্রার্থী

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

সোমা সাঈদ নিউইয়র্ক সুপ্রিম কোর্ট জাস্টিস পদপ্রার্থী

সিটির মেয়র নির্বাচনের পাশাপাশি জাস্টিস পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর মঙ্গলবার। এই নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদকে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টি। ঘোষিত এ মনোনয়নের মাধ্যমে তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচিত হলে তিনি হবেন কুইন্সের প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্ট বিচারপতি। এ উপলক্ষে গত ১৮ আগস্ট সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে জাজ সোমা সাঈদের পক্ষ থেকে মিট দ্যা প্রেস এন্ড কমিউনিটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব এনওয়াইসি’র ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং জাজ সোমা সাঈদকে পরিচয় করিয়ে দেন ডেমোক্র্যাট পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ ও আমেরিকান ইন্টারন্যশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী। অনুষ্ঠানে জাজ সোমা সাঈদ ছাড়াও ৪ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুপ্রীমকোর্ট ও কাউন্টি কোর্টে প্রতিদ্বন্দ্বিতাকারী একাধিক প্রার্থীদের মধ্যে সুপ্রিম কোর্টর ভারপ্রাপ্ত বিচারক ফ্রান্সিস ওয়াই উয়াং ও গ্যারী মিরিট, সিভিল কোর্টের জাজ পদপ্রার্থী ইভ চো শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এছাড়াও সোমা সাঈদের সমর্থনে স্টেট সিনেটর জন সি ল্যু, ডেমোক্র্যাট পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ রামা ও গুরদীপ সিং নারুলা এবং কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাব সদস্য বক্তব্য রাখেন। এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আসিফ বারী টুটুল, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, এনওয়াইপিডি’র অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শামসুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিজান চৌধুরী, আহসান হাবীব, আনিসুল কবীর জাসির, জ্যাকব মিলন্টন, মুহাম্মদ কামরুল ইসলাম সনি, নীরা রব্বানী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ আল আমীন রাসেল।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে সোমা সাঈদকে ভোট দিয়ে নির্বাচিত করতে সার্বিক সহযোগিতা কামনা এবং ভোট দেয়ার আহ্বান জানান। অপরদিকে জাজ সোমা সাঈদ তার বক্তব্যে ইমিগ্র্যান্ট কমিটির অধিকার এবং কুইন্স কাউন্টির সিভিল কোর্টের জাজ হিসেবে দায়িত্বকালীন সময়ে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হলে অবশ্যই বিজয় সম্ভব। পরে জাজ সোমা সাঈদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য যে, ২০২১ সালে সোমা সাঈদ নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান বিচারক হিসেবে ইতিহাস গড়েন। ২০২২ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে তিনি বর্তমানে ২০৩২ সাল পর্যন্ত মেয়াদে দায়িত্ব পালন করছেন।

বিচারক হওয়ার আগে তিনি নিজস্ব আইন সংস্থা পরিচালনা করেছেন এবং রিয়েল এস্টেট, ইমিগ্রেশন ও পারিবারিক আইনসহ নানা ক্ষেত্রে মামলা পরিচালনা করেছেন। এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেন’স বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আরো উল্লেখ্য যে, নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট হলো রাজ্যের সর্বোচ্চ ট্রায়াল কোর্ট। যা দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারকার্য পরিচালনা করে। নির্বাচিত হলে সোমা সৈয়দ লক্ষাধিক মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.