বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
মেয়র হওয়ার দৌড় থেকে নিউইয়র্কের বর্তমান নগরপিতা এরিক অ্যাডামস সরে যাওয়ায় জয়ের সম্ভাবনা আরও বেড়েছে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানির।
এ বাস্তবতা বুঝতে পারলেও মামদানির প্রতি নেতিবাচক মনোভাব থেকে সরে আসেননি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তারই প্রতিফলন দেখা গেছে সোমবার নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্টের এক পোস্টে।এতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হলে ফেডারেল অর্থ পাবেন না মামদানি।ট্রাম্পের মতে, নির্বাচনি প্রচারে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি, সেগুলো বাস্তবায়নে দরকার পড়বে নিউইয়র্ক সিটির জন্য ফেডারেল সরকারের বরাদ্দকৃত অর্থ।
‘ওয়াশিংটনের সঙ্গে তার (মামদানি) ঝামেলা বাধতে চলছে, যেটা আমাদের একসময়ের মহান নগরের ইতিহাসের আর কোনো মেয়রের ক্ষেত্রে ঘটেনি। মাথায় রাখবেন, ভুয়া সব কমিউনিস্ট প্রতিশ্রুতি পূরণে প্রেসিডেন্ট হওয়ার কারণে আমার কাছ থেকেই অর্থ নেওয়ার দরকার হবে তার। ‘সে এর কিছুই পাবে না।
তাই তাকে ভোট দেওয়ার কী কারণ আছে?’নির্বাচনি প্রচারে মামদানি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর কয়েকটি পূরণে স্টেইটের তহবিলের পাশাপাশি স্টেইট আইনসভার সমর্থন লাগবে। অন্য কিছু ক্ষেত্রে ফেডারেল তহবিলের ওপর নির্ভর করতে হতে পারে তাকে।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh