শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রে বিরল খনিজের প্রথম চালান পাঠাল পাকিস্তান

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে বিরল খনিজের প্রথম চালান পাঠাল পাকিস্তান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ বিরল খনিজের একটি চালান পাঠিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বিরল খনিজ নিয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষরের পর এটিই প্রথম চালান। তবে এই চালান কবে পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্র্যাটেজিক মেটালস ৮ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এতে অ্যান্টিমনি, তামা, সোনা, টাংস্টেন এবং বিরল মাটির উপাদানসহ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিসহ পাকিস্তানে প্রক্রিয়াকরণ সুবিধার পরিকল্পনা অন্তর্ভুক্ত।

এই চুক্তির আওতাতেই প্রথম খনিজ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠালো পাকিস্তান। প্রথম চালানে অ্যান্টিমনি, কপার কনসেনট্রেট এবং বিরল মাটির খনিজ যেমন নিয়োডিমিয়াম ও প্রাসোডিমিয়াম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন একপর্যায়ে প্রবেশ করেছে।

পাকিস্তানের বিরল খনিজ পদার্থ প্রক্রিয়াজাতকরণে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও করছে মার্কিন প্রতিষ্ঠানটি।

ডন জানায়, এই চুক্তি বৈশ্বিক খনিজ বাজারে পাকিস্তানের অবস্থান সুসংহত করতে পারে। এতে দেশটির রাজস্ব আয় বাড়বে। কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হবে।

ধারণা করা হয়, পাকিস্তানে প্রায় ৬ ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ পদার্থ আছে। এর ফলে পাকিস্তানকে বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ দেশ হিসাবে বিবেচনা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের জন্যও এই সহযোগিতা অত্যন্ত কৌশলগত। এতে তারা গুরুত্বপূর্ণ কাঁচামালে অধিকতর প্রবেশাধিকার পাবে এবং বর্তমানে বৈশ্বিক খনিজ বাজার নিয়ন্ত্রণকারী বাইরের শক্তির ওপর নির্ভরতা কমাতে পারবে।

তবে এই চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দলের তথ্যসচিব শেখ ওয়াক্কাস আকরাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে এই গোপন চুক্তিগুলোর পূর্ণ বিবরণ প্রকাশ করা হোক।

অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পাকিস্তানের খনিজ কূটনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের একটি কৌশলগত ভিত্তি প্রতিফলিত করে। এই চুক্তিগুলো ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শক্তিশালী করতে পারে।

Posted ১০:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.