শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক ছাড়ছে নিম্ন আয়ের মানুষ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নিউইয়র্ক ছাড়ছে নিম্ন আয়ের মানুষ

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটি তিন বা ততোধিক সন্তানসহ পরিবারের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এর পেছনে অন্যতম প্রধান দুটি কারণ হচ্ছে, আবাসন ব্যয় এবং শিশু পরিচর্যা ব্যয় অত্যধিক বৃদ্ধি। নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল সিটি। বিশেষ করে তিন বা এর চেয়ে বেশিসংখ্যক সন্তান যে পরিবারে রয়েছে তাদের জন্য প্রয়োজনীয় রুমসহ বাড়ি ভাড়ার অর্থ সংগ্রহ করা এমনকি আমেরিকান আয় ক্যাটাগরি অনুযায়ী কোনো উচ্চ মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকটা দু:সাধ্য ব্যাপার। ব্যুরো অফ সেন্সাস এর পরিসংখ্যান ঘেঁটে নিউইয়র্ক টাইমস এক রিপোর্টে উল্লেখ করেছে যে, এ ধরনের বাড়ির মূল্য ও ভাড়ার পরিমাণ গত দশকে প্রায় ১৭ শতাংশ হ্রাস পেয়েছিল।

কিন্তু তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়ে একমাত্র উচ্চবিত্ত ছাড়া বর্ধিত ভাড়ার বাড়ি ভাড়া নেয়া কারো সাধ্যের মধ্যে নেই। সিটির সাশ্রয়ী আবাসন সঙ্কট নিয়ে কাজ করেন, এমন এক অ্যাক্টিভিষ্ট এলিজা শাপ্রিও বলেছেন যে নিউইয়র্ক সিটিতে সন্তান লালন পালনে সমস্যাগুলো মোকাবিলা করছে পরিবারগুলো, তা সিটির জনসংখ্যা ও রাজনীতির ওপর মন্দ প্রভাব ফেলছে।

গত কয়েক বছর যাবত নিউইয়র্ক সিটিতে ছোট শিশুদের নিয়ে এত অধিকসংখ্যক পরিবার দেশের অন্যত্র চলে গেছে, যা অন্য কোনো সিটির ক্ষেত্রে ঘটেনি। এটা নিউইয়র্ক সিটির জন্য কত বড় একটি বিপর্যয় তা বলার অপেক্ষা রাখে না। তিন বা ততোধিক সন্তানসহ সিটি ছেড়ে অন্যত্র চলে যাওয়া পরিবারগুলোর মধ্যে এই প্রবণতা পরিলক্ষিত হতে শুরু করে করো মহামারীর আগে এবং মহামারী শেষে সবকিছুর সাথে আবাসন ব্যয় সিটি ছেড়ে যাওয়া পরিবারের সংখ্যা বেড়ে চলে। সিটির স্কুল সিস্টেমে শিক্ষার্থী সংখ্য হ্রাস পাওয়া থেকে এর প্রতিফলন ঘটে ব্যাপকভাবে। গত পাঁচ বছরে নিউইয়র্কে কম বয়সী শিশুর সংখ্যা যে কমে গেছে, এর একমাত্র কারণ নিউইয়র্ক সিটিতে জীবনযাত্রার ব্যয় অত্যধিক বৃদ্ধি। এতে সিটির জনসংখ্যায় পরিবর্তন, স্কুলগুলোর শিক্ষার্থী ও শিক্ষকের ভারসাম্যের ক্ষেত্রে এবং সিটির রাজনীতি ও সংস্কৃতিতে পরিবর্তন এনেছে।
ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের পরিবারগুলোতে আরো বেশি সন্তান দেখতে চায়। কিন্তু বড় পরিবারের ব্যয় নির্বাহের কোনো সুযোগ প্রশাসন সৃষ্টি করেনি।

দুই সপ্তাহের কিছু বেশি সময় বাকি আছে সিটি হলের নির্বাচনী প্রতিযোগিতায়। সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী এবং সম্ভাব্য মেয়র জোহরান মামদানি নির্বাচিত হলে সন্তানসহ পরিবারগুলোর জন্য কি সহায়তা করবেন তা ব্যক্ত করেছেন? মামদানির একটি উচ্চাভিলাষী শিশুসেবা পরিকল্পনা রয়েছে। সিটি বিদ্যমান শিশুসেবা কাজে অবকাঠামোতে পরিবর্তনের জন্য ভোটারদের দাবীর প্রতি সাড়া দিয়ে তিনি ৬ সপ্তাহ বয়স শিশুদের জন্য বিনাব্যয়ে সর্বজনীন শিশুসেবা ব্যবস্থা তৈরি করতে চান। নিউইয়র্কের বৃহৎ পরিবার থাকার বাস্তবতায় মামদানি নির্বাচিত হলে পরিবারগুলোকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন? তার শিশুসেবা পরিকল্পনায় ৩ বছরের শিশুদের জন্য সিটির প্রি-কে কর্মসূচি সর্বজনীন করে তোলা হবে এবং ৪ বছরের শিশুদের জন্য প্রি-কে কর্মসূচি বজায় রাখা। এটি জটিল এবং ব্যয়বহুল। মামদানির প্রাথমিক অনুমান অনুযায়ী এজন্য প্রায় ৬ বিলিয়ন ডলার ব্যয় হবে।

ভোটারদের পক্ষ থেকে এ কর্মসূচিকে স্বাগত জানান হয়েছে, কারণ এমন কিছু না করা হলে সিটি থেকে সন্তানসহ পরিবারের সংখ্যা হ্রাস বেড়ে চলবে। এটা নির্ভর করছে, রাজনীতিবিদরা এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে কতটা আন্তরিক। মেয়র এরিক অ্যাডামস প্রি-কে পর্যায়ে ব্যয় হ্রাস করায় তাকে বিরূপ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে।

নিউইয়র্ক টাইমস লিখেছে, বর্তমানে সিটিতে তিন সন্তানের পরিবারের জন্য একটি সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়া কঠিন? তিন বা ততোধিক বেডরুমের সাশ্রয়ী ভাড়া ন্যূনতম ৪,৮০০০ ডলার। এ ধরনের একটি বাড়ি ক্রয়ের জন্য গুনতে হবে ১.৮ মিলিয়ন ডলার। কিন্ত সিটির সবচেয়ে ব্যয়বহুল বরো ম্যানহাটানে একই ধরনের একটি বাড়ির মূল্য ৪.১৫ মিলিয়ন ডলার। সাশ্রয়ী মূল্যের তিন-বেডরুমের অ্যাপার্টমেন্টগুলোর জন্য ক্রেতাদের চাহিদা বেশি। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ খুব কম।

Posted ১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.