শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক সিটির দেড় লক্ষাধিক স্কুল শিক্ষার্থী গৃহহীন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

নিউইয়র্ক সিটির দেড় লক্ষাধিক স্কুল শিক্ষার্থী গৃহহীন

ছবি : সংগৃহীত

আলোর নিচে অন্ধকার! বিশ্বের সবচেয়ে বিত্ত ও প্রভাবশালী দেশের সবচেয়ে বড় শহরে স্কুল শিক্ষার্থীদের বড় একটি অংশ হোমলেস বা গৃহহীন। অবিশ্বাস্য হলেও এই সংবাদের সত্যতা তুলে ধরেছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটি রিপোর্টে উল্লেখ করেছে গত শিক্ষাবর্ষে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোর ১ লাখ ৫৪ হাজার শিক্ষার্থী হোমলেস বা গৃহহীন ছিল।

হোমলেস স্কুল শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দশ বছর যাবত এ সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এক লাখের উপরে উঠে গেছে। নিউইয়র্ক সিটির এক একটি স্কুল ডিষ্ট্রিক্ট আয়তনে ও ছাত্রসংখ্যা আমেরিকার যেকোনো স্টেটের স্কুল ডিষ্ট্রিক্টের চেয়ে বড় এবং সংখ্যার দিক থেকেও বহু শিক্ষার্থীপূর্ণ। এর একটি অংশ যারা গত স্কুল সেশনের কোনো না কোনো সময়ে হোমলেস থাকার অভিজ্ঞতা অর্জন করেছে। এমন হোমলেস ছাত্রের সংখ্যা যদি একটি একক স্কুল ডিস্ট্রিক্টে একত্রিত করা হয় তাহলেল দেশের ২০টি বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্টের সমতূল্য হবে। ডালাস, সান ফ্রান্সিসকো, সিয়াটেল এবং আরও অনেক বড় শহরের স্কুল ডিস্ট্রিক্টের চেয়ে বড় হবে নিউইয়র্ক সিটির হোমলেস ছাত্র সংখ্যা।

গত সোমবার নিউইয়র্কের অ্যাডভোকেটস ফর চিলড্রেন-এর একটি নতুন রিপোর্টে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৭টি পাবলিক স্কুলের প্রায় ১ জন করে ছাত্র হোমলেস ছিল না, যাদের বাড়িতে ফোনকল করা যায় স্থায়ী জায়গা ছিল না। ১ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষাথীর মধ্যে, ৪২% শহরের আশ্রয়কেন্দ্রে কাটিয়েছে, ৫৩% অস্থায়ীভাবে অন্যান্য পরিবারের সাথে জায়গা ভাগ করে অতিবাহিত করেছে। ৫% আশ্রয়হীন বা গাড়ি বা হোটেলে বসবাস করছে। যদিও সর্বশেষ সংখ্যা সর্বকালের সর্বোচ্চ হোমলেস রেকর্ড, যা এর আগের বছরের তুলনায় প্রায় ১২ হাজার বেশি।

নিউইয়র্ক সিটির স্কুল সেস্টেমসে এটি উল্লেখযোগ্য এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা শহরের ভয়াবহ আবাসন সংকট এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণের সাথে যুক্ত। নিউইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের রেকর্ডে অ্যাডভোকেটস ফর চিলড্রেনস বার্ষিক রিপোর্টে গত বছর ছিল সর্বোচ্চ সংখ্য্ক হোমলেস ছাত্র থাকার ঘটনা, যে বিষয়ে শিক্ষা বোর্ড কোনো ব্যবস্থা করতে পারে না। আসন্ন মেয়র নির্বাচনে যিনি জয়ী হবেন, তার জন্য দেশের বৃহত্তম স্কুল সিস্টেমসে হোমলেস শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সংখ্যা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নন-প্রফিট সংস্থা অ্যাডভোকেটস ফর চিলড্রেন-এর নির্বাহী পরিচালক মারিয়া ওডম বলেন, হোমলেস শিক্ষার্থীর সংখ্যা হ্রাসে বা এ সমস্যা চিরতরে দূর করতে সিটি প্রশাসন ব্যর্থ হচ্ছে। এটা নিশ্চিত করতে হবে যে হোমলেস শিক্ষার্থীরা স্কুলে সাফল্য লাভের প্রয়োজনীয় সহায়তা পায় তা নিশ্চিত করা পরবর্তী মেয়রের জন্য অবশ্যই একটি শীর্ষ অগ্রাধিকার হতে হবে। যাকে অবশ্যই আমলাতান্ত্রিক জটিলতার বাইরে উঠে সিটির ক্রস-এজেন্সি প্রচেষ্টার নেতৃত্ব দিতে হবে। তাকে উদ্বেগজনক ব্যবস্থা শোধরাতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ছাত্রদের হোমলেস হওয়ার সমস্যা দূর হবে ও তারা প্রতিদিন স্কুলে যেতে পারবে। তাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত সহায়তা তারা অবশ্যই পাবে।

তিনি বলেন, আবাসনবিহীন পরিবারের শিশুরা স্কুলে সাফল্য অর্জনের জন্য প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়। এমনকি স্কুলে যাওয়ার ক্ষেত্রে প্রতিদিন সকালের চ্যালেঞ্জ কাটিয়ে উঠা সাফল্যের চাবিকাঠি হতে পারে। গত স্কুল বছরে, অস্থায়ী আবাসনে থাকা ছাত্রদের অর্ধেকেরও বেশি এবং আশ্রয়কেন্দ্রে থাকা ৩ জনের মধ্যে ২ জন দীর্ঘস্থায়ীভাবে স্কুলে অনুপস্থিত ছিল – যার অর্থ তারা প্রতি ১০টি স্কুল দিনের মধ্যে অন্তত ১টি স্কুলে আসতে পারে না, যা শিক্ষার ওপর অনিবার্য প্রভাব ফেলে। আশ্রয়কেন্দ্রে থাকা অনেক পরিবার এত দূরে থাকে, তাদের সন্তানদের বর্তমান স্কুল থেকে অনেক দূরে। তাদের দৈনিক যাতায়াত সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। ফলে আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ৪০% শিক্ষার্থী বর্তমানে একটি ভিন্ন বরোর স্কুলে যায়। অনিশ্চিত আবাসন এক অস্থিরতার জন্ম দেয়. যার প্রভাব ছাত্রদের ক্ষতি করে।

গ্রেড ৩-৮-এর মধ্যে যারা অস্থায়ী আবাসে থাকে তাদের ২২% শিক্ষার্থী গত বছর রাজ্য ইংরেজি এবং গণিত পরীক্ষায় ভালো স্কোর করেছে। কিন্তু এ সংখ্যা স্থায়ীভাবে থাকা তাদের সহপাঠিদের অর্ধেকেরও কম। আশ্রয়কেন্দ্রে থাকা আটজন শিক্ষার্থীর মধ্যে একজন হাইস্কৃল থেকে বাদ পড়েছেন, এবং মাত্র ৬২% চার বছরে ডিপ্লোমা শেষ করেছে।

এ ধরনের দীর্ঘস্থায়ী, জটিল সমস্যা সমাধান করা সহজ নয়। শিক্ষা বোর্ডের মতে, সিটির ৩৫০ জনেরও বেশি কর্মী নিয়োগ করা হয়েছে যারা বিশেষভাবে আবাসন সমস্যায় থাকা ছাত্র ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য। এছাড়া ১০০০ জন সমাজকর্মী এবং ১০৭ জন স্কুল-ভিত্তিক সম্প্রদায় সমন্বয়কারী অস্থায়ী আবাসনে শিক্ষার্থীদের সাথে কাজ করছে।

Posted ১১:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.