শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হাত-পা বেঁধে ৫৪ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

হাত-পা বেঁধে ৫৪ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যের ৫৪ জন নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় তাদের হাত-পা বাঁধা ছিল। রোববার (২৬ অক্টোবর) নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ তাদের বহনকারী ওএই–৪৭৬৭ ফ্লাইটটি অবতরণ করে।

ভারতীয় পুলিশ জানায়, ফেরত পাঠানো এসব তরুণ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তথাকথিত ‘ডানকি রুট’ ব্যবহার করেছিলেন। এই রুটের মাধ্যমে দালালচক্র ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায়।

ফেরত আসা ৫৪ জনের মধ্যে ১৬ জন করনাল জেলার, ১৫ জন কাইথালের, পাঁচজন আম্বালার, চারজন যমুনানগরের, চারজন কুরুক্ষেত্রের, তিনজন জিন্দের, দুজন সোনিপাতের এবং একজন করে পঞ্চকুলা, পানিপথ, রোহতক ও ফতেহাবাদ জেলার বাসিন্দা।

করনাল জেলার উপ-পুলিশ সুপার (ডিএসপি) সন্দীপ কুমার বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আরও কয়েকজন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, এর মধ্যে প্রায় ৫০ জন হরিয়ানার বাসিন্দা। এই ব্যক্তিরা ডানকি রুট ব্যবহার করে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

তিনি আরও জানান, কোনো দালালের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের সবাইকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। এতে অবৈধভাবে প্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের আইনে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া দেশে অবস্থানকারীরা বা অভিবাসন আইন লঙ্ঘনকারীরা সবাই ফেরতের আওতায় পড়বেন।

২০০৯ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১৫ হাজার ৭৫৬ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ২ হাজার ৪২ জন, ২০২০ সালে ১ হাজার ৮৮৯ জন ফেরত যান।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন।

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.