শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিপিএলে দল নিতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান, নেই বরিশাল

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বিপিএলে দল নিতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান, নেই বরিশাল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর আগামী ৫ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিতে আগ্রহ দেখিয়ে ১০ প্রতিষ্ঠান। বিপিএল এর দলের স্বত্ব বিক্রির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগ্রহপত্র জমা দেয়ার বিজ্ঞাপণ প্রকাশ করে ১২ অক্টোবর, আগ্রহপত্র জমা দেয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়া হয় ২৮ অক্টোবর কার্যদিবস শেষ হওয়া পর্যন্ত। দেশের প্রচলিত ধারায় বিকাল ৫টায় কার্যদিবস শেষ হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৭টার দিকেও আগ্রহপত্র জমা দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আগ্রহপত্রের সঙ্গে ২ কোটি টাকার পে অর্ডার দেয়া নাকি জমা দেয়ার ৪৮ ঘন্টা পরে পে-অর্ডার জমা দিতে হবে এই নিয়েও ধোঁয়াশায় ছিলেন কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধি। আগ্রহপত্র যাচাই বাছাই করার বৈঠকে বসেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। যাচাই বাছাই করেই চূড়ান্ত করা হবে দল সংখ্যা। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানিয়েছিলেন, এইবারে সময় স্বল্পতায় ৫টা দল নিয়ে বিপিএল আয়োজন করতে আগ্রহী বিসিবি। তবে উপযুক্ত প্রতিষ্ঠান পেলে দল সংখ্যা বাড়তেও পারে। মঙ্গলবার মিঠু জানান, দল বাড়াতে জোর করবে না বিসিবি।

এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবি জানায়নি আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নাম। তবে আগ্রহপত্র জমা দিতে আসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও বিসিবি সূত্রে জানা গেছে, ১০টি আগ্রহপত্র জমা পড়েছে বিপিএলের দল নেয়ার জন্য। এর ভেতর পুরানো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আছে রংপুর রাইডার্স (বসুন্ধরা গ্রুপ), খুলনা টাইগার্স (মাইন্ড ট্রি), চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস (হারল্যান-রিমার্ক)। নতুন করে আগ্রহ দেখাচ্ছে নোয়াখালি ফ্র্যাঞ্চাইজির জন্য, আগ্রহী প্রতিষ্ঠান বাংলামার্ক বিষয়টি নিশ্চিত করেছে দেশ রূপান্তরকে। প্রতিষ্ঠানটি জ্বালানি আমদানী ও প্রকৌশল শিল্পের সঙ্গে জড়িত। এছাড়া বরিশালের ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী আকাশবাড়ী হলিডেজ। আবেদনপত্রের সঙ্গে পে অর্ডার না থাকায় শুরুতে আবেদনপত্র জমা দিতে পারেননি প্রতিষ্ঠানটির প্রতিনিধি কামাল তালুকদার, পরে পরিচিত লোকের মাধ্যমে পে অর্ডারের ‘ব্যবস্থা করে’ আবেদন পত্র জমা দিয়েছেন।

সিলেটের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিতে আগ্রহ দেখিয়েছে ‘ক্রিকেট উইথ সামি’ নামের একটি প্রতিষ্ঠান যার উদ্যোক্তো একজন প্রবাসী বাংলাদেশী। তার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইংল্যান্ডে বসবাসরত মাহিদুল ইসলাম সামী ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিবন্ধিত একজন এজেন্ট, তার মাধ্যমে অনেক বাংলাদেশী ক্রিকেটাররাই ইংল্যান্ডের বিভিন্ন লিগে খেলার সুযোগ পেয়েছেন। সামির সঙ্গে আছেন সিলেট স্ট্রাইকার্সের অংশীদার জগলুল হায়দার চৌধুরি। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করেছে সামির কাদের চৌধুরির এসকিউ স্পোর্টস। বিসিবির সঙ্গে বকেয়া নিয়ে অনেক জলঘোলা করেছে গতবারের রানার্সআপরা, সামির কাদের প্রকাশ্যে করেছেন অশোভন মন্তব্য করেছেন পারভেজ হোসেন ইমনকে পাওনা টাকা দেয়া প্রসঙ্গে। কোচ ইজাজ আহমেদ ও মেন্টর শহীদ আফ্রিদির টাকাও দেননি সামির কাদের। আবারও দল নিতে আগ্রহী তিনিও। দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ- দেশের পরিবহন খাতের দুটো বড় প্রতিষ্ঠান উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী।

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.