বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
২০২৬ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বাড়ছে ২.৮ শতাংশ। দেশে ৭৫ মিলিয়ন বা সাড়ে সাত কোটি বয়স্ক মানুষ প্রতি মাসে ২০০০ ডলারের চেক পান। তাতে যোগ হবে আরো ৫৬ ডলার। সোশ্যাল সিকিউরিটি এডমিনিস্ট্রেশন বলছে, যারা ওল্ড-এজ, সারভাইভর, ডিজেবিলিটি ইন্স্যুরেন্স এবং সোশাল সিকিউরিটি ইনকাম হিসাবে উক্ত চেক পান তারা ২০২৬ থেকে অতিরিক্ত ৫৬ ডলার পাবেন।
সোশাল সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের কমিশনার ফ্রাংক জে. বিসিগন্যানো বলেন, আমরা প্রতিবছর কস্টÑঅবÑলিভিং এডজাস্টমেন্ট করি। তার ওপর ভিত্তি করে উক্ত চেকের অর্থ বাড়ে বা কমে। সোশাল সিকিউরিটির জন্য এই এডজাস্টমেন্ট অত্যন্ত জরুরি। তারই প্রেক্ষিতে এই পেমেন্ট বাড়ছে। তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সোশাল সিকিউরিটি চেক প্রাপকদের কাছে চিঠি পাঠিয়ে এই সুখবর জানানো হবে।
আর যাদের পক্ষে সম্ভব তারা সোশ্যাল সিকিউরিটি একাউন্টে গিয়ে অনলাইনে ঈঙখঅ নোটিস দেখতে পাবেন।২৪ অক্টোবর শুক্রবার ওয়াশিংটন পোস্ট বলছে, কস্ট-অব-লিভিং এডজাস্টমেন্ট বা কোলা নোটিস আরো এক সপ্তাহ আগে ঘোষিত হওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেল অফিস শাট ডাউন থাকার কারণে দেরি হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিক্স জানায় সেপ্টেম্বরে কনজ্যুমারস প্রাইস ইনডেক্স অনুযায়ী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে ২.৮% সেই হিসাবে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বাড়ছে।ওয়াশিংটন পোস্ট বলছে, গত বছরের তুলনায় এ বছর হেলথ কেয়ারের ব্যয় বেড়েছে ৪%, সেই সাথে ইলেকট্রিসিটির দাম বেড়েছে ৫% এবং পাইপে যাওয়া গ্যাসের দাম বেড়েছে ১১.৭ শতাংশ।
তবে সিনিয়র সিটিজেনদের নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান এএআরপির সমীক্ষণে জানা গেছে, যে হারে কনজ্যুমার আইটেমের মূল্য বেড়েছে, তাতে ২.৮% সোশাল সিকিউরিটি বৃদ্ধি মোটেও যথেষ্ট নয়।পোস্ট বলছে, আমেরিকার ৫ কোটি ১০ লক্ষ অবসর গ্রহণকারী ব্যক্তি সোশল সিকিউরিটি বেনিফিট পান। এছাড়াও সোশাল সিকিউরিটি এডমিনিস্ট্রেশন থেকে ডিজেবিলিটি বেনিফিট পান ৭০ লক্ষ আর সারভাইভার ও ডিপেনডেন্ট বেনিফিট পান ৮০ লক্ষ।পোস্ট আরো বলছে, যারা এই বেনিফিট পান তাদের ২৫ শতাংশেরও বেশি মানুষের শেষ জীবনে একমাত্র আয় এই বেনিফিট থেকে আসে।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh