বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
নিউ জার্সির গভর্নর পদে নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির গভর্নর পদের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল জয় পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে ভোটে হারিয়ে অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
গভর্নর নির্বাচনে জয়লাভের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিকি শেরিল। সামাজিক যোগাযোগমাধ্য এক্স -এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘নিউ জার্সি এই মহান অঙ্গরাজ্যের ৫৭তম গভর্নর হওয়ার জন্য আপনাদের আস্থা অর্জন করা আমার জীবনের সর্বোচ্চ সম্মান।’
চার মেয়াদের মার্কিন কংগ্রেস সদস্য শেরিল আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি- আমি আপনাদের কথা শুনবো, সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেবো।’
এদিকে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্কবাসী। ৩৪ বছর বয়সী কুইন্সের অঙ্গরাজ্য আইনপ্রণেতা জোহরান মামদানি হবেন নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র।
Posted ৪:০০ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh