শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠন

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভা গত ৯ নভেম্বর বিকেলে সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরী সদস্য হারুনর রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।

সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে সংগঠনের গঠনতন্ত্রকে আরো আধুনিক, বাস্তবসম্মত এবং প্রজন্ম-উপযোগী রূপে রূপান্তর করার লক্ষ্যে গঠনতন্ত্র সংশোধন করার লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র সংশোধনী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেনÑ সোসাইটির সাবেক কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, মঞ্জুর আহমদ চৌধুরী, মো. তাজুল ইসলাম, সিরাজ উদ্দিন আহমদ (সোহাগ), এমআর খান সেলিম, সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ।

এছাড়াও এই কমিটিকে যেকোনো প্রয়োজনে সব সময় সহযোগিতা করবেন সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সদস্যরা। গঠিত কমিটি ও সোসাইটির পক্ষ থেকে আজীবন ও সাধারণ সদস্যের কাছে আহ্বান জানানো হচ্ছে, চাইলে গঠনতন্ত্র সম্পর্কিত তাদের মতামত, প্রস্তাব ও পরামর্শ আগামী ৩০ নভেম্বরের মধ্যে লিখিতভাবে সংশোধনী কমিটি অথবা বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের যেকোনো কর্মকর্তার কাছে জমা দিতে পারবেন।

চাইলে সংগঠনের ই-মেইল ([email protected]) ঠিকানায়ও লিখিত মতামত ও পরামর্শ পাঠাতে পারেন। কমিটি শুধুমাত্র ৩০ নভেম্বরের মধ্যে প্রাপ্ত লিখিত প্রস্তাবসমূহ বিবেচনা করবে এবং তার আলোকে সংশোধনের খসড়া সাধারণ সভায় উপস্থাপন করা হবে। সাধারণ সভার দিন কোনো মৌখিক বা লিখিত নতুন প্রস্তাব গ্রহণ করা হবে না।

এদিকে যেসব প্রবাসী সদস্য ডিসেম্বরের সাধারণ সভায় অংশগ্রহণ করতে আগ্রহী, অথচ এখনও আজীবন সদস্য হননি অথবা ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সাধারণ সদস্যপদ নবায়ন করেননি, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আজীবন বা সাধারণ সদস্যপদ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.