শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসের ফান্ড রেইজিং

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসের ফান্ড রেইজিং

বক্তব্য রাখছেন ডা. আতাউল গনি ওসমানী।

মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের (মসজিদ নামিরাহ) বার্ষিক ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর মসজিদ মিলনায়তনে এই ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ (নাহার)-এর চেয়ারম্যান ডা. আতাউল গনি ওসমানী। প্রধান অলোচক ছিলেন মসজিদে নামিরাহ এর ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান সেরাজী।

আল্লাহর ঘর মসজিদ মুসলিম সমাজের মূলকেন্দ্র উল্লেখ করে বক্তাগণ বলেন, মসজিদ নির্মাণ অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহর প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। কিন্তু শর্ত হলো-এতে কোনো রকমের অহমিকা, গৌরবের বিষয় অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। মসজিদ নির্মাণ করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা। কারো সেই সামর্থ্য না থাকলে কমপক্ষে সহযোগিতা করবে। মসজিদের রক্ষণাবেক্ষণে আত্মনিয়োগ করবে।

তারা আরো বলেন, রাসুল (সা.) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের আল্লাহ রাব্বুল আলামীন ভীষণ পছন্দ করেন। পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করে বক্তারা বলেন, ‘তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ইমান আনে আল্লাহ ও শেষদিনের প্রতি, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত।

সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং সেন্টারের সাধারণ সম্পাদক কায়কোবাদ কবীরের পরিচলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মসজিদ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম মাছুম, মসজিদে আবরারের ইমাম হাফিজ রায়হান। আমন্ত্রিত অতিথি ছিলেন মাদানী মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, মুনা এস্টোরিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুস সবুর। প্রায় ৩৫০ মুসল্লির উপস্থিতিতে শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন হামিমুল ইসলাম হামিম ও হাফিজ তাহমীদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রফেসর সোলায়মান, আজগর আলী, আব্দুল হাকিম মিয়া, আরাফাত রহমান, আব্দুর রশিদ সানা, আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক, আহসান খান, আশরাফুল আলম মিলন, নুরুল আমিন ভূইয়া, সাইয়্যেদ আহমেদ, আব্দুর রহমান, ফেরদৌস আলমসহ অনেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আরাফাত রহমান ও সৈয়দ আহমেদ।

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.