শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রশীদ আহমদ :   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর নব-নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা গত ১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার এর সাবলীল সঞ্চালনায় সভার শুরুতে কুরআনে হাকিম থেকে তেলাওয়াত ও দুআ পরিচলানা করেন কোষাধ্যক্ষ রশীদ আহমদ। সভায় কার্যকরী পরিষদের ১০জন কর্মকর্তার সরব উপস্থিতিতে নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর,নির্বাচন কমিশন ও নতুন কমিটি কে অভিনন্দনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত-১ আগামী ৫ই জানুয়ারি ২০২৬ ক্লাবের অভিষেক উপলক্ষে ক্লাবের সাবেক সভাপতি ডা.ওয়াজেদ এ খানকে চেয়ারম্যান,কার্যকরী কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলামকে কনভেনার এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরুকে সদস্য সচিব করে অভিষেক উদযাপন কমিটি ২০২৬ গঠন করা হয়।

সিদ্ধান্ত-২ অভিষেক অনুষ্ঠান উপলক একটি স্মারক প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।সেই স্মারক উপ-কমিটির সম্পাদক হিসেবে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান ফারুকী আর সদস্য হিসেবে সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ,কোষাধ্যক্ষ রশীদ আহমদ ও রওশন হককে সম্পাদনা পরিষদের সদস্য করা হয়।

এছাড়াও সংগঠনের অফিস,ওয়েবসাইট,হোয়াটসপ গ্রুপ পরিচালনা করার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবিদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য রওশন হক, ফারুক হোসেন ও শাহ আহমদ।

Posted ১১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.