বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
আমেরিকার ন্যাশনাল পার্ক ভ্রমণে বিদেশি পর্যটকদের ফি বৃদ্ধি করেছে ট্রাম্প প্রশাসন। ডিপার্টমেন্ট অব ইন্টেরিয়র কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানায়, দেশটির গ্র্যান্ড ক্যানিয়ন, ইয়েলোস্টোনসহ ১১টি ন্যাশনাল পার্কে প্রবেশে বিদেশি পর্যটকদের ফি ১০০ ডলার বাড়ানো হবে।
আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে এ নতুন ফি কার্যকর করা হবে। এর ফলে নির্দিষ্ট স্থানগুলোতে বিদেশি পর্যটকদের প্রবেশ ফি ৮০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আমেরিকান ও গ্রিনকার্ডধারী অভিবাসী পর্যটকদের জন্য পূর্বে নির্ধারিত ফি কার্যকর থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। ডিপার্টমেন্ট অব ইন্টেরিয়রের সেক্রেটারি ডগ বার্গাম এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে আমেরিকানরা সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
‘নতুন ফি নীতি আমেরিকানদের সাশ্রয়ী মূল্যে ন্যাশনাল পার্কগুলোতে ভ্রমণ নিশ্চিত করবে, যারা ইতোমধ্যেই পার্ক সংস্কার ও সংরক্ষণের জন্য কর প্রদান করছেন’ওই বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি পর্যটকদের অ্যামেরিকার পার্কগুলোর পরিচর্যা ও সংরক্ষণের জন্য এ অতিরিক্ত ফি গুণতে হবে।আমেরিকার প্রশাসনের অন্তর্ভুক্ত ৬৩টি ন্যাশনাল পার্কের আয়ের বড় অংশ জুড়েই রয়েছে বিদেশি পর্যটক।আমেরিকার জাতীয় উদ্যান পরিষেবার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পার্কগুলো প্রায় ৩ কোটি ৩২ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেন।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh