বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
চ্যাজ ফ্লিন ও ফোবি গেটস। ছবি : ইন্সটাগ্রাম
বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা হওয়া যেমন সৌভাগ্যের, তেমনি সব সময় জনচোখে থাকার চাপও কম নয়। তবে এসব সামলে নিজের মত চলতে পছন্দ করেন বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস। সম্প্রতি সামাজিক মাধ্যমে ২৩ বছর বয়সী মার্কিন উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফোবি জানান দিলেন, তিনি আবারও প্রেমে পড়েছেন।
গত ১৫ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ফোবি, যেখানে তার পাশে দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে ফোবি শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দেন, যা তাদের প্রেমে পড়ার কথা তুলে ধরে।
ছবিটি পোস্ট করার পর ফোবিকে স্বাগত জানিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেন, ‘প্রথম ভালোবাসা আবার ফিরে এসেছে। দুজনকে ধন্যবাদ।’ আরেকজন লিখেছেন, ‘এটার জন্য অপেক্ষা করছিলাম। তোমাদের অনেক ভালোবাসি!’ খানিকটা মজা করে একজন লিখেছেন, ‘চ্যাজ একজন ধৈর্যশীল লোক। ফোবি, তার হৃদয় নিয়ে খেলা বন্ধ করো। সে একজন দয়ালু মানুষ।’
ফোবির জন্য একেবারেই নতুন কেউ নন চ্যাজ ফ্লিন। একই হাইস্কুলে পড়াশোনার সময় দুজনের মধ্যে বন্ধুত্ব, অল্প সময়ের সম্পর্ক ছিল। অনেক বছর পর সেই হাইস্কুলের বন্ধুত্ব যেন নতুন করে প্রেমে রূপ নিল।
চ্যাজের সঙ্গে নতুন করে সম্পর্কের আগে আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমে ছিলেন ফোবি। আর্থার সম্পর্কে কিংবদন্তি গায়ক পল ম্যাককার্টনির নাতি। ২০২৩ সালে তাদের প্রেম শুরু হয়। মিডিয়ার চোখ এড়িয়ে বেশ গোপনে সম্পর্ক চালালেও, ২০২৫ সালের শেষের দিকে সে সম্পর্কে ইতি ঘটে। ব্রেকআপের কয়েক মাস পরই শৈশবের ভালোবাসায় ফিরে গেলেন ফোবি গেটস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Posted ১০:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh