শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ : খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসেও শোকের ছায়া

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ : খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসেও শোকের ছায়া

বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন ‘আপোষহীন দেশনেত্রী’ খ্যাত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ন্যায় প্রবাসেও শোকের ছায়া নেমেছে। বিশেষ করে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভাধ্যানুধ্যায়ীরা পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন। শোক বার্তায় দলীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন এবং প্রবাসীদেরও দোয়া কামনা করেন। এদিকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে শোকাহত যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খবর : ইউএনএ’র।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সভাপতি ডা. মোহাম্মদ হামিদুজ্জামান, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক চার নেতা ও কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভূইয়া সহ যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূইয়া, দিনাজ খান, জামাল আহমেদ জনি, নিয়াজ আহমেদ জুয়েল, মোশাররফ হোসেন সবুজ, আনোয়ার হোসেন, ফারুক চৌধুরী, যুগ্ম সম্পাদক যথাক্রমে আখতার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আহমেদ, আনোয়ারুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন, বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাস নেতা ফারুক হোসেন মজুমদার, যুক্তরাষ্ট্র জাসাস-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার রহমান সায়েস ও সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির হাবিবুর রহমান সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার ও মাজহারুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন।

নিউইয়র্ক কনস্যুলেটে শোক বই

নিউইয়র্ক : গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত।
সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশের জন্য কনস্যুলেট প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে একটি ‘শোক বই’ ৩১ ডিসেম্বর বুধবার, ২ জানুয়ারি শুক্রবার এবং ৫ ও ৬ জানুয়ারি সোমবার ও মঙ্গলবার) সকাল ১০:৩০ থেকে বেলা ৩:৩০ পর্যন্ত খোলা থাকবে।

নিউইয়র্ক কনস্যুলেট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। ৩১ ডিসেম্বর বুধবার একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর ই-পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কাজ সম্পন্ন করার জন্য যে সকল সেবা প্রার্থীই তো মধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদেরকে পরবর্তী যেকোনো কার্যদিবসে উপরোক্ত সেবাসমূহ গ্রহনের জন্য অনুরোধ জানান হয়েছে।

মুনা’র শোক প্রকাশ

নিউইয়র্ক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উত্তর আমেরিকা বাংলাদেশী-আমেরিকানদের সর্ববৃহৎ ইসলামি সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলায়ার হোসাইন ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম সব গোষ্ঠী ও মতের ঊর্ধ্বে।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই।’বিবৃতিতে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১ সালে তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেন এবং গণতান্ত্রিক উত্তরণের এক সংকটময় সময়ে জাতিকে নেতৃত্ব দেন। তাঁর দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক স্থায়ী প্রভাব ফেলেছে এবং বিশেষ করে নারীদেরকে জনজীবনে ও জাতীয় নেতৃত্বে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছে।

মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী বলেন, এই জাতীয় শোকের মুহূর্তে আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি। আমরা দোয়া করি, আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা) তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন, তাঁকে জান্নাত দান করুন এবং এই কঠিন সময়ে তাঁর পরিবার, প্রিয়জন ও সমর্থকদের সবর করার তৌফিক দান করুন। তাঁর কর্মযজ্ঞ স্মরণীয় হয়ে থাকুক এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করুক।উল্লেখ্য যে, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা একটি আমেরিকান মুসলিম সংগঠন যা মানবতার সেবার মাধ্যমে সমাজের উন্নয়নে নিবেদিত। ১৯৯০ সাল থেকে মুনা ইসলামিক বিশ্বাস, শিক্ষা এবং সামাজিক পরিসেবা সম্পর্কে সচেতনতা তৈরিতে নিজেদের নিয়োজিত করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে।

Posted ১২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.